বাংলা কবিতা-১ : গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর “ক বিভাগ”

আমাদের সর্ট সাজেশন পেতে +8801670-805850 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 🔥

বাংলা কবিতা-১

জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলা বিভাগ
বিষয় কোড: ২১১০০৫

বাংলা কবিতা-১

 

[অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এই বাংলা কবিতা-১ সর্ট সাজেশন পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে]

[বি.দ্র “ক বিভাগ” সর্ট সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো দেওয়া হয়েছে.. “ক বিভাগ” থেকে কখনো হুবহু কমন আসে না , তাই প্রত্যেক অধ্যায়ের “ক বিভাগের” প্রশ্ন গুলো পড়ে যাবেন]

ক-বিভাগ

 

১. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কি?
উত্তর: ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম ‘প্রলয়োল্লাস’।

২. ‘খেয়াপারের তরণী’ কবিতায় শেষ পর্যন্ত কারা খেয়া পার হয়?
উত্তর: তরণীর যাত্রীরা।

৩. ‘শাহ্-ইল-আরব’ কবিতায় ব্যবহৃত ‘ফোরাত’ নদীর অপর নাম কি?
উত্তর: দজলা।

৪. সত্যাগ্রহ কি?
উত্তর: সত্যাগ্রহ হলো সত্য ও ন্যায়ের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় মনোবল বা আহ্বান।

৫. ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯২৫ সালে।

৬. ‘কুলি-মজুর’ কোন শ্রেণির কবিতা?
উত্তর: এটি সংগ্রামী শ্রেণির কবিতা।

৭. বেহুলা কোন নদীতে তার ভেলা ভাসিয়েছিল?
উত্তর: গাঙ্গিনী নদীতে।

৮. ‘একদিন যদি আমি’ কবিতায় নাটাফল কিসে করে তুলে নিয়ে যাওয়া হয়?
উত্তর: বেনারসী শাড়ির আঁচলে করে।

৯. ‘বাংলার মুখ আমি’ কবিতায় কবি পৃথিবীর রূপ খুঁজিতে চান না কেন?
উত্তর: কারণ তিনি বাংলার মুখ দেখেছেন।

১০. ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যে বর্ণিত বিলের নাম কি?
উত্তর: জলীর বিল।

১১. সাজু ‘নক্সী কাঁথায়’ কি কি চিত্র এঁকেছিল?
উত্তর: নকসী ফুল, বিয়ের বাসর ও রূপাই-এর বাড়ি।

১২. ‘বদনা-বিয়েতে’ কয়জন মেয়ে অংশ নেয়?
উত্তর: ৫ জন মেয়ে।

১৩. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯২২ সালে।

১৪. ‘বিদ্রোহী’ কবিতায় মহাপ্রলয়ের নটরাজ কে?
উত্তর: কবি নিজেকে।

১৫. ‘খেয়াপারের তরণী’ কবিতায় ‘জান্নাত’ হতে রাশি রাশি ফুল ফেলে কারা?
উত্তর: হুরীরা।

১৬. ‘দুলদুল’ কী?
উত্তর: ইমাম হোসেনের ঘোড়ার নাম।

১৭. ‘মানুষ’ কবিতায় সাত দিন ক্ষুধার্ত ছিল কে?
উত্তর: ভুখা।

১৮. ‘পাপ’ কবিতায় কবি জগতের সকল পাপী-তাপীকে কী বলে সম্বোধন করেছেন?
উত্তর: ভাই-বোন।

১৯. ‘সেই দিন এই মাঠ’ কবিতায় শিশিরের জলে কোন ফুল ভিজবে না?
উত্তর: চালতা ফুল।

২০. ‘বাতাসে ধানের শব্দ’ কবিতায় সজনে ফুল চুপে চুপে কোথায় ঝরে পড়ে?
উত্তর: ঝম্বরে।

২১. সাজু রূপাইদের গাঁয়ে কেন এসেছিল?
উত্তর: বদনা বিয়ের গান করতে।

২২. ‘লক্ষীরে দেই বউ বানায়ে অমন জামাই পেলে’– উক্তিটি কার?
উত্তর: দুখাই ঘটকের।

২৩. রূপাই-এর মা কোন মাসে মারা যায়?
উত্তর: আষাঢ় মাসে।

২৪. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায়।

২৫. ‘ধুমকেতু’ কাকে বিষধুম নিক্ষেপ করে?
উত্তর: ভগবান অভিমুন্য।

২৬. ‘আতাতুর্ক’ শব্দের অর্থ কি?
উত্তর: তুর্কি জনতার পিতা।

২৭. ‘সাম্যবাদী’ কবিতার শেষ চরণ কেনটি?
উত্তর: “এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির-কাবা নাই।”

২৮. ‘বারাঙ্গনা’ কবিতায় মহাবীর দ্রোণ কে?
উত্তর: স্বর্গবেশ্যা ঘৃতাচীর পুত্র।

২৯. ‘নারী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: মাত্রাবৃত্ত।

৩০. ‘রূপসী বাংলা’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৫৭ সালে।

৩১. বেহুলা কখন বাংলার রূপ দেখেছিল?
উত্তর: কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্নায় গাঙুড়ের জলে ভেলা ভাসানোর সময়।

৩২. ধানসিঁড়ি কি?
উত্তর: একটি নদী।

৩৩. ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যের ভূমিকা কে লিখেছেন?
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর।

৩৪. ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যের কোন অধ্যায়ে মহররমের জারি সংযোজন করা হয়েছে?
উত্তর: একাদশ অধ্যায়ে।

৩৫. কবি জসীম উদ্দীন কখন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন?
উত্তর: ১৯৭৮ সালে।

৩৬. ‘অগ্নিবীণা’ কাব্য থেকে ইসলামি ঐতিহ্যভিত্তিক দুটি কবিতার নাম লেখ।
উত্তর: খেয়াপারের তরণী, কোরবাণী ও আনোয়ার।

৩৭. ‘মানুষ’ কবিতায় ‘ক্ষুধার ঠাকুর’ বলা হয়েছে কাকে?
উত্তর: ক্ষুধার্ত ভিখারীকে।

৩৮. ‘রূপসী বাংলা’ কাব্যের কোন কবিতায় ‘রূপসী বাংলা’ কথাটির উল্লেখ পাওয়া যায়?
উত্তর: ‘তোমার বুকের থেকে’।

৩৯. ‘সেই দিন এই মাঠ’ কবিতায় কোন কোন সভ্যতার উল্লেখ রয়েছে?
উত্তর: ব্যাবিলনীয় সভ্যতা।

৪০. ‘এখানে ঘুঘুর ডাক’ কবিতায় পৌরাণিক কোন নারীর কথা বলা হয়েছে?
উত্তর: রাই।

৪১. ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যের ইংরেজি অনুবাদ কে করেছিলেন?
উত্তর: ই. এম. মিলফোর্ড।

৪২. ‘নক্সী কাঁথার মাঠ’ কোন জাতীয় রচনা?
উত্তর: কাহিনিকাব্য।

৪৩. রূপার মা রূপার বিয়েতে কত টাকা পণ দিয়েছিল?
উত্তর: আড়াই কুড়ি বা ৫০ টাকা।

৪৪. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার ‘কঠোর কুঠার’ বলে নিজেকে দাবি করেছেন?
উত্তর: পরশুরাম।

৪৫. ভারতীয় পুরাণে ‘মহাকাল’ ও ‘রুদ্র’ কার নামান্তর?
উত্তর: শিবের।

৪৬. তাজমহলের অন্তরে মোমতাজ, বাহিরে কে?
উত্তর: শাহজাহান।

৪৭. সাঁওতাল, ভীল, গারো—এই উপজাতিসমূহের উল্লেখ নজরুলের কোন কবিতায় পাওয়া যায়?
উত্তর: সাম্যবাদী।

৪৮. ইন্দ্রের সভায় ছিন্ন খঞ্জনার মতো নেচেছিল কে?
উত্তর: বেহুলা।

৪৯. বাংলার সবুজ ডাঙা কীসে ভরা?
উত্তর: মধুকূপী ঘাসে।

৫০. শালিকের ডানার রং কি ছিল?
উত্তর: খয়েরি।

৫১. ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যগ্রন্থের ইংরেজি অনূদিত নাম কি ছিল?
উত্তর: The Field of the Embroidered Quilt।

৫২. ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যে রূপাইর চাচার নাম কি?
উত্তর: অছিমদ্‌দী।

৫৩. জসীমউদ্‌দীনের ছদ্মনাম কি?
উত্তর: তুজম্বর আলী।

৫৪. ‘প্রলয়োল্লাস’ কবিতায় দিগম্বরের জটায় কে লুটিয়ে পড়ে?
উত্তর: শিশু চাঁদের কর।

৫৫. ‘মর্সিয়া’ শব্দের অর্থ কী?
উত্তর: শোকগীতি।

৫৬. ‘ঈশ্বর’ কবিতায় সিন্ধু-কূলে কে রত্ন বেচা-কেনা করে?
উত্তর: বণিক।

৫৭. ‘সাম্যবাদী’ কবিতায় কোথায় তাজা ফুল ফোটে?
উত্তর: পথে।

৫৮. “অন্যেরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব।” – পঙ্ক্তিটি কোন কবিতা থেকে নেয়া হয়েছে?
উত্তর: নারী।

৫৯. ‘আবার আসিব ফিরে’ কবিতায় সন্ধ্যার বাতাসে কী ওড়ে?
উত্তর: সুদর্শন।

৬০. ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় বিশালাক্ষী কাকে বর দিয়েছিল?
উত্তর: শঙ্খমালা।

৬১. ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যে হলদে পাখির ছা কে?
উত্তর: সাজু।

৬২. বৃষ্টির জন্য চাষীরা যে গান করে তার নাম কী?
উত্তর: নৈলা গান।

 

বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি সাজেশন পেতে এখানে ক্লিক করুন

বাংলা কবিতা-১ বাংলা কবিতা-১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *