🔥 আমাদের সর্ট সাজেশন পেতে +8801670-805850 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 🔥
মধ্যযুগের কবিতা
অনার্স দ্বিতীয় বর্ষ
ডিপার্টমেন্ট: বাংলা
বিষয় কোড:- ২২১০০৩

[অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এই মধ্যযুগের কবিতা চূড়ান্ত সাজেশন পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে]
[বি.দ্র “ক বিভাগ” সর্ট সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো দেওয়া হয়েছে.. “ক বিভাগ” থেকে কখনো হুবহু কমন আসে না , তাই প্রত্যেক অধ্যায়ের “ক বিভাগের” প্রশ্ন গুলো পড়ে যাবেন]
ক-বিভাগ
1. কবিকঙ্কন উপাধি কোন কবির?
উত্তর: এটি কবি মুকুন্দরাম চক্রবর্তীকে দেওয়া হয়েছিল।
2. পৃথিবীতে কালকেতু নাম ধরে জন্ম নেয় কে?
উত্তর: নীলাম্বর।
3. ফুল্লরা কিসের প্রতীক?
উত্তর: চিরন্তন বাঙালি নারীর প্রতীক।
4. ভারতচন্দ্র কোন রাজার সভাকবি ছিলেন?
উত্তর: রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
5. ‘আসক’ শব্দের অর্থ কী?
উত্তর: প্রেমিক বা প্রণয়ী।
6. ঈশ্বরী পাটুনী দেবীর কাছে কী বর চেয়েছিল?
উত্তর: সন্তানের জন্য দুধে-ভাতে সুস্বাস্থ্য কামনা।
7. মজনুর প্রকৃত নাম কী?
উত্তর: কত্রস।
8. ‘লায়লী-মজনু’ কাব্য কোন ধরনের কাব্য?
উত্তর: রোমান্টিক প্রণয়োপাখ্যান এবং বিয়োগান্তক জাতীয় কাব্য।
9. মৃত্যুর আগে লায়লী তার মাকে কী অনুরোধ করেছিল?
উত্তর: মজনুর কাছে তার মৃত্যুর সংবাদ পৌঁছে দেওয়ার জন্য।
10. ‘পদ্মাবতী’ কাব্য কোন ভাষা থেকে অনুদিত?
উত্তর: হিন্দি ভাষা থেকে।
11. শুকপাখির নাম কী?
উত্তর: হীরামন।
12. আলাওলের পৃষ্ঠপোষক কে ছিলেন?
উত্তর: কোরেশী মাগন ঠাকুর।
13. ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের মর্ত্য খণ্ডের নাম কী?
উত্তর: আক্ষেটিক খণ্ড এবং বণিক খণ্ড।
14. দেবী বনের মধ্যে কী রূপ ধারণ করেছিল?
উত্তর: স্বর্ণগোধিকা রূপে।
15. কালকেতুর প্রতিষ্ঠিত নগরের নাম কী?
উত্তর: গুজরাট।
16. অন্নদার সখীর নাম কী ছিল?
উত্তর: জয়া।
17. হরিহোড়ের বাবার নাম কী?
উত্তর: বিষ্ণুহোড়।
18. ‘অন্নদামঙ্গল’ কাব্যের প্রকাশকাল কত?
উত্তর: ১৭৫২ খ্রিষ্টাব্দ।
19. লায়লীর পিতার নাম কী?
উত্তর: মালিক।
20. ‘লায়লী-মজনু’ কাব্য কে সম্পাদনা করেছিলেন?
উত্তর: আহমদ শরীফ।
21. মজনু শব্দের অর্থ কী?
উত্তর: পাগল বা উন্মাদ।
22. সমুদ্রে ভাসমান পদ্মাবতীকে কে রক্ষা করে?
উত্তর: সমুদ্রকন্যা লক্ষ্মী।
23. রাঘবচেতনকে পদ্মাবতী কী দিয়েছিলো?
উত্তর: হাতের কঙ্কন।
24. চিতোরের রাজা কে ছিলেন?
উত্তর: রত্নসেন।
25. ‘চণ্ডীমঙ্গল’ কাব্য কত খণ্ডে বিভক্ত?
উত্তর: তিন খণ্ডে – দেব খণ্ড, আক্ষেটিক খণ্ড, বণিক খণ্ড।
26. মুকুন্দরাম চক্রবর্তীকে কবিকঙ্কণ উপাধি কে প্রদান করেছিলেন?
উত্তর: রঘুনাথ রায়।
27. কালকেতুর মায়ের নাম কী?
উত্তর: নিদয়া।
28. স্বর্গে ভবানন্দ মজুমদারের নাম কী ছিল?
উত্তর: নলকুবের।
29. প্রতাপাদিত্য কোথাকার রাজা ছিলেন?
উত্তর: যশোর।
30. ঈশ্বরী পাটুনী কে ছিলেন?
উত্তর: খেয়াপারের মাঝি।
31. ‘লায়লী-মজনু’ কাব্যে হেতুবতী কে ছিলেন?
উত্তর: লায়লীর মায়ের নিয়োগকৃত মহিলা, যিনি লায়লীকে বিবাহের জন্য অনুপ্রাণিত করেছিলেন।
32. লায়লীর বিয়ে কার সঙ্গে হয়েছিল?
উত্তর: ইবন সালামের সঙ্গে।
।
33. নয়ফলরাজের সঙ্গে মজনুর দেখা কোথায় হয়েছিল?
উত্তর: নজদ বনে।
34. পদ্মাবতী কোন রাজ্যের রাজকন্যা ছিলেন?
উত্তর: সিংহল দ্বীপ রাজ্যের।
35. ‘পদ্মাবতী’ কাব্যে কয়টি দ্বীপের উল্লেখ আছে?
উত্তর: নয়টি দ্বীপের উল্লেখ আছে – সিংহল, সরণ, জম্বু, লঙ্কা, দিয়া, কুম্বস্থল, মধুস্থল, সন্দ্বীপ, কৌঞ্চ।
36. ‘বারমাস্যা’ কী?
উত্তর: বছরের বারো মাসের সুখ-দুঃখের বর্ণনা, বিশেষ করে মঙ্গলকাব্যের নায়িকাদের ক্ষেত্রে।
37. দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে মর্ত্যলোকে কে আগমন করেছিলেন?
উত্তর: নীলাম্বর, যে কালকেতু নাম ধারণ করেছিলেন।
38. ‘মানসিংহ-ভবানন্দ উপাখ্যান’ কত অনুচ্ছেদে বিভক্ত?
উত্তর: ৪৫টি অনুচ্ছেদে।
39. ভবানন্দ মজুমদারের গ্রামের নাম কী?
উত্তর: আন্দুলিয়া গ্রাম।
40. কোন তিথিতে অন্নদা দেবীর পূজা হয়?
উত্তর: অষ্টমী তিথিতে।
41. ‘লায়লী-মজনু’ কাব্য কত সালে প্রকাশিত হয়েছিল?
উত্তর: ১৯৫৭ সালে।
42. ‘তাম্বুল রাতুল হৈল অধর পরশে।’ চরণের অর্থ কী?
উত্তর: পদ্মাবতীর ঠোঁটের স্পর্শে তাম্বুল লাল হয়।
43. রত্নসেনের প্রথম স্ত্রীর নাম কী ছিল?
উত্তর: নাগমতী।
44. আলাওলের ‘পদ্মাবতী’ কাব্যের রচনাকাল কত?
উত্তর: ১৬৪৮ খ্রিষ্টাব্দ।
45. কালকেতুর বিয়ে কত বয়সে হয়েছিল?
উত্তর: এগারো বছর বয়সে।
46. “অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ” – এখানে বৃদ্ধপতি কে?
উত্তর: মহাদেব।
47. দেবী অন্নদা হরিহোড়কে কোন রূপে দেখা দিয়েছিলেন?
উত্তর: কন্যা রূপে।
48. ‘মানসিংহ-ভবানন্দ’ উপখ্যানে বাসু কত টাকা পণ দিয়ে বিয়ে করেছিলেন?
উত্তর: ২০ টাকা।
49. ‘লায়লী-মজনু’ কাব্যের কোন পরিচ্ছেদে লায়লী ও মজনুর প্রথম সাক্ষাৎ হয়?
উত্তর: ‘লায়লীর সঙ্গে মজনুর সাক্ষাৎ’ নামক পরিচ্ছেদে।
50. “যাবৎ জীবন প্রেম না করিমু ভঙ্গ প্রেমের অনলে তনু কমি পতঙ্গ।” – উক্তিটি কার?
উত্তর: লায়লীর।
51. লায়লীর প্রেমে উন্মাদ হয়ে মজনু কোথায় বসবাস করতেন?
উত্তর: নজদ বনে।
52. পদ্মাবতীর সংবাদ রত্নসেন কার মাধ্যমে পেয়েছিলেন?
উত্তর: শুকপখির মাধ্যমে।
53. দেবী পার্বতী রত্নসেনকে কোন ছদ্মবেশে দেখা দিয়েছিলেন?
উত্তর: সুন্দরী অন্দরী ছদ্মবেশে।
54. রত্নসেনের ছেলের নাম কী ছিল?
উত্তর: চন্দ্রসেন ও ইন্দ্রসেন।
বাংলা সাহিত্যের চূড়ান্ত সাজেশন | “ক বিভাগ”
মধ্যযুগের কবিতা চূড়ান্ত সাজেশন