মানবীয় জীববিজ্ঞান সাজেশন | “ক বিভাগ”

 

🔥 আমাদের সর্ট সাজেশন পেতে +8801670-805850 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 🔥

মানবীয় জীববিজ্ঞান সাজেশন

 

অনার্স দ্বিতীয় বর্ষ সাজেশন
ডিপার্টমেন্ট: সমাজকর্ম
বিষয় কোড:-২২২১০১

 

মানবীয় জীববিজ্ঞান সাজেশন

[অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এই মানবীয় জীববিজ্ঞান সাজেশন পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে]

ক বিভাগ

1. H.B. Hurlock তাঁর ‘Development Psychology’ গ্রন্থে বিকাশের কয়টি স্তরের কথা উল্লেখ করেছেন?
উত্তর: ৭টি।

2. মানব বিকাশ কি?
উত্তর : মানব বিকাশ হলো দৈহিক আকার-আয়তনের পরিবর্তনসহ আচরণের সামগ্রিক বাঞ্ছিত পরিবর্তন।

3. DNA -এর পূর্ণরূপ লিখ।
উত্তর: DNA -এর পূর্ণরূপ হলো- Deoxyribo Nucleic Acid.

4. জন্মপূর্বকাল কি?
উত্তর: মানব জীবনের বিকাশের একেবারে প্রথম ধাপ হলো ভ্রূণ অবস্থা। এই পর্যায়ের শুরু হয় যখন একটি ডিম্বাণু ও একটি শুক্রাণু মিলিত হয়ে গর্ভধারণ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং ভ্রূণ জরায়ুতে স্থাপন হয়।

5. মস্তিষ্কে সংবাদ প্রেরক সংস্থা বলা হয় কাকে?
উত্তর: মস্তিষ্কে সংবাদ প্রেরক সংস্থা বলা হয় থ্যালামাসকে।

6. ফেরেল মানব কি?
উত্তর: ফেরেল মানব বলতে সেইসব শিশুদের বোঝানো হয়, যারা জন্মের পর থেকে মানব সমাজের বাইরে—প্রাকৃতিক পরিবেশে বা কোন বন্য প্রাণীর সঙ্গে বেড়ে উঠেছে। এদের জীবনে মানুষের সংস্পর্শ, ভাষা বা সামাজিক শিক্ষা ছিল না বললেই চলে।

7. কোন গ্রন্থি থেকে ইনস্যুলিন নিঃসৃত হয়?
উত্তর: অগ্ন্যাশয় (Pancreas) থেকে ইনস্যুলিন নিঃসৃত হয়।

8. সিজোফ্রেনিয়া রোগের উৎপত্তি নির্ণয় করেছেন কে?
উত্তর: বেলজিয়ামের চিকিৎসক Morel ১৮৬০ সালে।

9. ভিটামিন ‘ডি’-এর প্রধান উৎস কোনটি?
উত্তর: ভিটামিন ডি-এর প্রধান উৎস সূর্যের আলো।

10. বিচ্যুত আচরণের তিনটি উদাহরণ লিখ।
উত্তর: দুর্নীতি, অপরাধ করা, ব্যাভিচার।

11. মানসিক চাপের প্রধান উৎসগুলো কি?
উত্তর: ১. হতাশা, ২. দ্বন্দ্ব, ৩. ব্যর্থতা।

12. নিউরণ কি?
উত্তর: নিউরণ হচ্ছে স্নায়ুতন্ত্রের একক।

13. “Development Psychology” গ্রন্থের লেখক কে?
উত্তর: H. B. Hurlock.

14. হরমোন কী?
উত্তর : হরমোন হলো এক প্রকার রাসায়নিক পদার্থ যা দেহের বিভিন্ন প্রকার জৈবিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে।

15. বংশগতি সূত্রের জনক কে?
উত্তর: গ্রেগর জোহান মেন্ডেল।

16. RNA এর পূর্ণরূপ লিখ।
উত্তর: Ribo Nucleic Acid

17. লিঙ্গ নির্ধারক ক্রোমোজম কয়টি ও কি কি?
উত্তর: ২টি – X ও Y।

18. ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলে মস্তিষ্কের কোন অংশটি?
উত্তর: থ্যালামাস।

19. মেরুরজ্জুর প্রধান কাজ কি?
উত্তর: উদ্দীপনা স্নায়ু প্রবাহ পরিবহনই মেরুরজ্জুর প্রধান কাজ।

20. গলগণ্ড হয় কিসের অভাবে?
উত্তর: আয়োডিনের অভাবে।

21. হোমিওস্টাসিস কি?
উত্তর: শরীরের অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য রক্ষার প্রক্রিয়াই হোমিওস্টাসিস।

22. ‘প্রতিরক্ষা কৌশল’ ধারণাটি কে দিয়েছিন?
উত্তর: সিগমুন্ড ফ্রয়েড।

23. ফ্রয়েডের মতে লিবিডো কি?
উত্তর: লিবিডো হলো এক প্রকার মানসিক শক্তি যা মানুষের যৌন ও অন্যান্য প্রবৃত্তিকে চালিত করে।

24. স্কিজোফ্রেনিয়া’ শব্দটির উৎপত্তি গ্রিক ভাষার কোন কোন শব্দ থেকে হয়েছে — জানো কি?
উত্তর: Schizophrenia’ শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক ভাষার দুটি শব্দ থেকে—‘schizo’ যার অর্থ বিভাজন, আর ‘phren’ যার মানে মন।

25. “Child Development” গ্রন্থের লেখক কে?
উত্তর: H. B. Hurlock।

26. মানব বৃদ্ধি কি?
উত্তর : দেহের আকার, উচ্চতা, ওজন, অঙ্গ-প্রত্যঙ্গের উন্নয়নকে মানবীয় বৃদ্ধি বলে।

27. মানবদেহে ক্রমোজোমের সংখ্যা কত?
উত্তর: ২৩ জোড়া (মোট ৪৬টি)।

28. কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়?
উত্তর: পিটুইটারী গ্রন্থিকে।

29. বয়ঃসন্ধিকালের ব্যাপ্তিকাল উল্লেখ কর।
উত্তর: ১৩-১৮ বছর বয়সকাল।

30. প্রোটিনের দুটি উৎস লিখ।
উত্তর: ১. প্রাণিজ প্রোটিন (মাছ, মাংস) ২. উদ্ভিদজাত প্রোটিন (ডাল, সয়াবিন)।

31. হতাশার দুটো উৎস কি?
উত্তর: ১. যোগ্যতার অবমূল্যায়ন ২. ব্যর্থতা।

32. মনঃসমীক্ষণ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: সিগমুন্ড ফ্রয়েড।

33. অতি অহং কি?
উত্তর: ব্যক্তিত্বের সেই অংশ যা নৈতিকতা ও আদর্শ মেনে চলে।

34. আদিম-সত্তা কী?
উত্তর: জন্মগত জৈবিক প্রবৃত্তির আধার যা তাৎক্ষণিক সুখ চায়।

35. আয়োডিনের অভাবে সৃষ্ট রোগের নাম লিখ।
উত্তর: গলগণ্ড, শিশু মৃত্যুর হার বৃদ্ধি, মানসিক প্রতিবন্ধকতা ইত্যাদি।

36. ‘Persona’ শব্দের অর্থ কী?
উত্তর: থিয়েটারে ব্যবহৃত মুখোশ বা মুখাবরণ (Mask)।

37. মাতৃগর্ভে শিশুর অবস্থান কত দিন?
উত্তর: প্রায় ২৮০ দিন (৪০ সপ্তাহ)।

38. মস্তিষ্কের কোন অংশ মানুষের আবেগ নিয়ন্ত্রণ করে?
উত্তর: হাইপোথালামাস।

39. ভ্রূণ কী?
উত্তর: নিষেকের পর মাতৃগর্ভে বিকাশমান জীবকে ভ্রূণ বলা হয়।

40. ইনস্যুলিন কী?
উত্তর: ইনস্যুলিন একটি হরমোন যা অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে।

41. ডাউন সিনড্রম কী?
উত্তর: এটি একটি জেনেটিক সমস্যা, যেখানে শিশুর ২১ নম্বর ক্রোমোজম অতিরিক্ত থাকে।

42. অভ্যন্তরীণ ভারসাম্য কী?
উত্তর: শরীরের ভেতরের উপাদানসমূহের মধ্যে ভারসাম্যপূর্ণ অবস্থা।

43. বংশগতি কী?
উত্তর: বংশ পরম্পরায় বৈশিষ্ট্য উত্তরাধিকারে পাওয়ার প্রক্রিয়া।

44. কোষ কী?
উত্তর: প্রতিটি জীবের মৌলিক গঠন ও কার্যকর একক।

45. শিশু অপব্যবহারের দুটি ধরন লিখ।
উত্তর: ১. শারীরিক অপব্যবহার ২. যৌন অপব্যবহার।

46. কোন গ্রন্থি মানব দেহে এন্টিবডি তৈরিতে সহায়তা করে?
উত্তর: থাইমাস গ্রন্থি T-cells প্রস্তুতিতে সহায়তা করে, যা এন্টিবডি তৈরিতে ভূমিকা রাখে।

47. অটিজম কী?
উত্তর: শিশুর বিকাশজনিত সমস্যার কারণে তার ভাষা, সমাজিকতা ও আচরণে অস্বাভাবিকতা দেখা যায়।

48. শর্করার দুটি উৎস লিখ।
উত্তর: চাল ও গম।

49. মানবীয় আচরণ ও বিকাশে ব্যক্তি সমাজকর্মের দুটি ব্যবহার লিখ।
উত্তর: ১. সমস্যা অনুধাবন করা ২. সমস্যা সমাধানে সহায়তা করা।

50. S-O-R এর পূর্ণরূপ লেখ।
উত্তর: Stimulus – Organism – Response

51. বিচ্যুত আচরণের একটি উদাহরণ দাও।
উত্তর: দুর্নীতি।

52. ‘Patho Phobia’ কী?
উত্তর: কোনো রোগ নিয়ে অযৌক্তিক ভয়।

53. কোন ভিটামিন রক্তক্ষরণ প্রতিরোধ করে?
উত্তর: ভিটামিন কে।

54. লিঙ্গ বৈষম্য কী?
উত্তর: নারী-পুরুষের মাঝে সামাজিক ও আচরণগত পার্থক্যকে বোঝায়।

55. মেরুরজ্জু বা সুষুম্নাকাণ্ড কী?
উত্তর: মস্তিষ্ক থেকে দেহের বিভিন্ন অংশে স্নায়ু বার্তা পরিবাহক একটি রজ্জু।

56. ভিটামিন ‘এ’-এর দুটি উৎস লেখ।
উত্তর: তেল, ঘি ও ডিম।

57. শিশু নির্যাতনের একটি উদাহরণ দাও।
উত্তর: শারীরিক নির্যাতন।

58. সামাজিক বিকাশ প্রক্রিয়ার দুটি উপাদান লেখ।
উত্তর: আন্তঃসামাজিকীকরণ ও সামাজিক সম্পর্ক।

59. মানসিক চাপ কী?
উত্তর: অভ্যন্তরীণ হতাশা ও ব্যর্থতার কারণে সৃষ্ট মানসিক ভারসাম্যহীন অবস্থা।

60. বিকাশ কী?
উত্তর: দৈহিক, মানসিক ও আচরণগত পরিবর্তনের সমষ্টি।

61. কত জোড়া ক্রমোজম জীবকোষ সৃষ্টি করে?
উত্তর: ২৩ জোড়া।

62. ‘Child Development’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: Elizabeth Bergner Hurlock।

63. মস্তিষ্কের কোন অংশ আবেগ নিয়ন্ত্রণ করে?
উত্তর: হাইপোথালামাস।

64. লিবিডো কী?
উত্তর: মানুষের মানসিক প্রবৃত্তিকে চালিতকারী শক্তি।

65. DNA-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: Deoxyribonucleic Acid.

66. প্রোটিনের একটি উৎস লেখ।
উত্তর: প্রাণিজ প্রোটিন।

67. বংশগতির সূত্রের জনক কে?
উত্তর: গ্রেগর জোহান মেন্ডেল।

68. লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম কয়টি?
উত্তর: ২টি (X এবং Y)।

69. ভিটামিন ‘ডি’-এর প্রধান উৎস কোনটি?
উত্তর: সূর্যের আলো।

70. কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়?
উত্তর: পিটুইটারী গ্রন্থিকে।

71. নিউরন কী?
উত্তর: স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক।

72. ভ্রূণ কী?
উত্তর: নিষেকের পর গর্ভে বিকাশমান অবস্থাকে ভ্রূণ বলে।

73. DNA-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: Deoxyribonucleic Acid।

 

 

বাংলাদেশের অর্থনীতি সর্ট সাজেশন “ক বিভাগ”

মানবীয় জীববিজ্ঞান সাজেশন মানবীয় জীববিজ্ঞান সাজেশন মানবীয় জীববিজ্ঞান সাজেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *