বাংলাদেশ ও বাঙালির ইতিহাস: গুরুত্বপূর্ণ প্রশ্ন “ক বিভাগ”

বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি

প্রথম বর্ষ
বাংলা বিভাগ
বিষয় কোড: ২১১০০১

 

বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি

 

 

 

 

 

 

 

 

 

 

 

এই পোস্টে বাংলাদেশ ও বাঙালির ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সহজ ভাষায় তুলে ধরা হয়েছে, যা পরীক্ষায় সাহায্য করবে।

 

বাংলাদেশ ও বাঙালির ইতিহাস

“ক বিভাগ”

১। ফা-হিয়েন কে ছিলেন?
উত্তর: ফা-হিয়েন ছিলেন চৈনিক পরিব্রাজক ও বৌদ্ধ পণ্ডিত।

২। ‘অর্থশাস্ত্র’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘অর্থশাস্ত্র’ গ্রন্থের রচয়িতা কৌটিল্য।

৩। আর্যদের আদি অবস্থান কোথায় ছিল?
উত্তর: আর্যদের আদি অবস্থান দক্ষিণ-পূর্ব ইউরোপ।

৪। সমতটের রাজধানী কোথায় ছিল?
উত্তর: বড়কামতা (বর্তমান কুমিল্লা জেলার দেবিদার থানার দক্ষিণাংশে)।

৫। ‘বাংলা’ শব্দের উৎপত্তি কিভাবে?
উত্তর: খ্রিস্টাব্দ ৮ম শতাব্দী বা তারও আগে বঙ্গাল থেকেই বাংলা নামের উদ্ভব ঘটেছে।

৬। কোন অঞ্চলের নাম হরিকেল ছিল?
উত্তর: বাকেরগঞ্জ অঞ্চল সংলগ্ন এলাকা অর্থাৎ বরিশাল, খুলনা ও বাগেরহাট ছিল হরিকেল জনপদের অন্তর্ভুক্ত।

৭। হিন্দু বা মুসলিম হওয়া যেমন সত্য, তার চেয়েও বড় সত্য হলো— আমরা বাঙালি।”
উত্তর: ড?মুহাম্মদ শহীদুল্লাহ।

৮। সংস্কৃতি কি?
উত্তর: মানুষের বিশ্বাস, আচার-আচরণ এবং জ্ঞানের একটি সমন্বিত প্যাটার্নকে বলা যায় সংস্কৃতি অর্থাৎ সুন্দর ও সামাগ্রিক জীবন চেতনাই সংস্কৃতি।

৯। শিখা পত্রিকা কোন সংগঠনের মুখপাত্র?
উত্তর: মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র।

১০। দ্রাবিড় জাতি কখন এদেশে আসে?
উত্তর: “অস্ট্রিক জাতির যুগে অথবা তার কিছু পরপরই, আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে।”

১১। পরিবিবির আসল নাম কি?
উত্তর: ইরান দুখত রহমত বানু।

১২। ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: বাগেরহাটে।

১৩। ‘মাৎস্যন্যায়’ শব্দের অর্থ কি?
উত্তর: মাৎস্যন্যায় হলো অরাজকতাপূর্ণ অবস্থা। বড় মাছ যেমন ছোটমাছকে গ্রাস করে তেমনি সবলেরাও দুর্বলদের শোষণ করে।

১৪। সম্রাট আকবর কবে বাংলা বিজয় করেন?
উত্তর: ১৫৭৬ সালে।

১৫। প্রাচীনকালে ‘বঙ্গ’ জনপদটি বর্তমান কোন কোন অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল?
উত্তর: বাংলার পূর্বে ও দক্ষিণ-পূর্বে অঞ্চল অর্থাৎ ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল।

১৬। কবি কালিদাস কোন যুগের কবি ছিলেন?
উত্তর: গুপ্তযুগের।

১৭। শিখা গোষ্ঠীর স্লোগান কি ছিল?
উত্তর: “যেখানে জ্ঞান সীমাবদ্ধ, বুদ্ধি স্থবির— সেখানেই মুক্তি অসম্ভব।”

১৮। গম্ভীরা কোন অঞ্চলের গান?
উত্তর: গম্ভীরা চাপাইনবাবগঞ্জ অঞ্চলের গান।

১৯। ‘Terra cotta’ কি?
উত্তর: পোড়ামাটির তৈরি শিল্পকর্মকে টেরাকোটা বলা হয়।

২০। আর্য কারা?
উত্তর: আর্য হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপের সৎ বংশজাত জাতি। তারা খ্রিস্টপূর্ব ১৫০০-১৪০০ অব্দে দ্রাবিড় ও অন্যান্য অনার্যকে পরাজিত করে ভারতবর্ষে আসে। এদের ধর্মগ্রন্থ ঋগ্বেদ।

২১। সুফিবাদ কি?
উত্তর: পরমাত্মার সাথে জীবাত্মার মিলন সাধনের দর্শন সুফীবাদ।

২২। পাঁচালি কাকে বলে?
উত্তর: পৌরাণিক, লোকিক বা সমসাময়িক যেকোনো বিষয় অবলম্বনে গায়েন নাটকীয় ভঙ্গিতে ছড়াকাটা, আবৃত্তি ও গানের মাধ্যমে দোয়াড ও বাদ্যযন্ত্রসহযোগে পরিবেশিত কাহিনিকেই পাঁচালি বলে।

২৩। পাল আমলে বাংলার কোন সাহিত্যকর্ম রচিত হয়েছিল?
উত্তর: চর্যাপদ।

২৪। কোন গ্রন্থে সর্বপ্রথম ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়?
উত্তর: ঋগ্বেদের ‘ঐতরেয় আরণ্যক গ্রন্থে।

২৫। সোনারগাঁও এর প্রাচীন নাম কী?
উত্তর: সুবর্ণ গ্রাম।

২৬। ‘আইন-ই-আকবরী’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: আবুল ফজল।

২৭। জৈন ধর্মের প্রবর্তক কে?
উত্তর: মহাবীর।

২৮। কৌলিন্য প্রথা কোন সেন রাজার সময় প্রবর্তিত হয়?
উত্তর: রাজা বল্লালসেনের সময়ে চালু হয়।

২৯। কখন ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল?
উত্তর: বাংলা ১১৭৬ সাল, ইংরেজি ১৭৭০ সাল।

৩০। সতীদাহ প্রথা বিলোপ করেন কে?
উত্তর: লর্ড বেন্টিঙ্ক।

৩১। তিতুমীর কোথায় ‘বাঁশের কেল্লা’ নির্মাণ করেছিলেন?
উত্তর: নারিকেলবাড়িয়ায়।

৩২। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী কে?
উত্তর: সুলতান ইলতুতমিশের কন্যা সুলতানা রাজিয়া।

৩৩। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
উত্তর: শেরে বাংলা এ?কে.ফজুল হক।

৩৪। ভাষা আন্দোলনের মুখপত্র ছিল কোন পত্রিকা?
উত্তর: সাপ্তাহিক সৈনিক পত্রিকা।

৩৫। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম কত তারিখে, কোথায় উত্তোলন করা হয়?
উত্তর: ২ মার্চ ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ে; তৎকালীন ডাকসু ভিপি আ?স.ম আব্দুর রব।

৩৬। ‘আর্য’ শব্দটির আক্ষরিক অর্থ কী?
উত্তর: ‘আর্য’ শব্দটির আক্ষরিক অর্থ হলো- সত্ত্বংশজাত ব্যক্তি।

৩৭। ‘ভুসুক’ কে ছিলেন?
উত্তর: ‘ভুসুক’ ছিলেন চর্যার পদকর্তা।

৩৮। কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধধর্মের প্রসার ঘটে?
উত্তর: সম্রাট অশোকের আমলে এদেশে বৌদ্ধধর্মের প্রসার ঘটে।

৩৯। ‘টোটেম’ অনুষ্ঠান কী?
উত্তর: “পশু শিকারের পর যে রীতিগত অনুষ্ঠান সম্পন্ন করা হতো, তাকে টোটেম অনুষ্ঠান বলা হয়।”

৪০। ‘সোমপুর বিহার’ কোথায় অবস্থিত?
উত্তর: সোমপুর বিহার নওগাঁ জেলার পাহাড়পুর অবস্থিত।

৪১। ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।

৪২। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?
উত্তর: মুজিব নগর সরকার ১৭ এপ্রিল ১৯৭১ সালে শপথ গ্রহণ করে।

৪৩। বাংলার আদিম অধিবাসী কারা?
উত্তর: বাংলার আদিম অধিবাসী অনার্যরা।

৪৪। পোড়ামাটির তৈরি শিল্পকর্মকে কী বলে?
উত্তর: পোড়ামাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বা টেরাকোটা বলা হয়।

৪৫। বস্তুগত সংস্কৃতি কী?
উত্তর: বস্তুগত সংস্কৃতি হলো ঘরবাড়ি, বাসনবোসন, কাপড়চোপড় ইত্যাদি।

৪৬। বাংলার ভাস্কর্য শিল্পের বড় উপাদান কী?
উত্তর: বাংলা ভাস্কর্য শিল্পের বড় উপাদান হলো নরম আঁঠালো পলিমাটি।

৪৭। ‘বৈরাগীর ভিটা’ কোথায় অবস্থিত?
উত্তর: ‘বৈরাগীর ভিটা’ বৃহত্তর বগুড়া জেলাতে অবস্থিত।

৪৮। কুতুব মিনার কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: কুতুবউদ্দিন আইবেক।

৪৯। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান?
উত্তর: ভাওয়াইয়া রংপুর অঞ্চলের গান।

৫০। মুজিবনগরের পূর্বনাম কী ছিল?
উত্তর: মুজিবনগরের পূর্বনাম ছিল বৈদ্যনাথতলা।

৫১। চরমপত্র কোথা থেকে প্রচারিত হয়?
উত্তর: ১৯৭১ সালে চরমপত্র সম্প্রচার করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র।

৫২। ছয়দফা কর্মসূচি কত খ্রিস্টাব্দে উত্থাপিত হয়?
উত্তর: ছয়দফা কর্মসূচি ১৯৬৬ সালে উত্থাপিত হয়।

৫৩। রাঢ় বলতে কোন অঞ্চলকে বুঝায়?
উত্তর: রাঢ় বলতে ভাগীরথীর পশ্চিমতীর মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম, বাকুড়া, হুগলী, হাওড়া, মেদেনীপুর ও বর্ধমান পশ্চিমবঙ্গ অঞ্চল বুঝায়।

৫৪। ইবনে বতুতা কোন শাসকের আমলে বাংলায় আগমন করেন?
উত্তর: ফখরুদ্দিন মোবারক শাহের শাসনামলে বাংলায় আগমন করেন।

৫৫। সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা রাজা ধর্মপাল।

৫৬। পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
উত্তর: পানিপথের প্রথম যুদ্ধ বাবর ও ইব্রাহীম লোদীর মধ্যে সংঘটিত হয়।

৫৭। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ১৪৪ ধারা জারি করেন কে?
উত্তর: নূরুল আমীন।

৫৮। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়।?

 

[বি.দ্র-“ক-বিভাগের প্রশ্ন কথনো হুবুহু কমন আসেনা, উপরিউক্ত প্রশ্নগুলা শুধুমাত্র অনুশীলনের অন্য দেয়া হলো। এর সাথে প্রত্যেক অধ্যায়ের সর্ট প্রশ্ন পড়লে পর্যন্ত গড়লে ৮০-৯০% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে]

 

বাংলাদেশ ও বাঙালির ইতিহাস

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস সাজেশন পেতে এখানে ক্লিক করুন

 

আশা করি, বাংলাদেশ ও বাঙালির ইতিহাস নিয়ে এই প্রশ্নোত্তরগুলো তোমার কাজে আসবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *