বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন “ক বিভাগ”

🔥 আমাদের সর্ট সাজেশন পেতে +8801670-805850 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 🔥

বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন

জাতীয় বিশ্ববিদ্যালয়
বিষয় কোড: 222009

বাংলাদেশের সমাজবিজ্ঞান

[অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এই বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে]

ক বিভাগ

১. ‘Dynamics of Bangladesh Society’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ড. এ. কে. নাজমুল করিম।

২. বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কোন এথনিক গোষ্ঠী বসবাস করে?
উত্তর: রাখাইন।

৩. এল. এইচ. মর্গানের মতে জ্ঞাতি সম্পর্ক কয় প্রকার?
উত্তর: দুটি— ১) শ্রেণিমূলক জ্ঞাতি সম্পর্ক, ২) বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক।

৪. বর্ধিত পরিবারের সংজ্ঞা কী?
উত্তর: যেখানে কমপক্ষে তিন পুরুষের সদস্যের পরিবার থাকে, তাকে বর্ধিত পরিবার বলে।

৫. ‘Labelling Model’ এর প্রবক্তা কে?
উত্তর: হাওয়ার্ড বেকার (Howard Becker)।

৬. বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত?
উত্তর: প্রায় ১১.৩০ শতাংশ।

৭. রেমিট্যান্স কী?
উত্তর: প্রবাসী বাংলাদেশিরা বিদেশ থেকে প্রেরিত অর্থ।

৮. সাদারল্যান্ডের বিচ্যুতি সম্পর্কিত তত্ত্বের নাম কী?
উত্তর: বিভিন্নমুখী মেলামেশা তত্ত্ব।

৯. ‘দারিদ্র্যের দুষ্টচক্র’ ধারণাটির প্রবক্তা কে?
উত্তর: অধ্যাপক র‍্যাগনার নার্কস।

১০. মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯০৬ সালে।

১১. বাংলাদেশে স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি?
উত্তর: জেলা পরিষদ।

১২. আমলাতন্ত্রের একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর: লাল ফিতার দৌরাত্ম্য (অনিয়ন্ত্রিত দুর্নীতি)।

১৩. স্থানান্তরগমন প্রধানত কয় প্রকার?
উত্তর: দুই প্রকার — অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তরগমন।

১৪. দারিদ্র্য সীমা কী?
উত্তর: যেসব জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তাদের অংশ বা সীমাকে দারিদ্র্য সীমা বলে।

১৫. জমিদারী প্রথা কত সালে বিলুপ্ত হয়?
উত্তর: ১৯৫০ সালে।

১৬. অতি নগরায়ণ বলতে কী বুঝ?
উত্তর: কোনো নগরীর ধারণক্ষমতার চেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধি পেলে যা সামাজিক ও পরিবেশগত সমস্যার সৃষ্টি করে।

১৭. চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?
উত্তর: লর্ড কর্নওয়ালিস।

১৮. ‘Parole’ শব্দের অর্থ কী?
উত্তর: শর্তাধীন মুক্তি।

১৯. সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?
উত্তর: পরিবার।

২০. ২০১০ সালের শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর: অধ্যাপক কবীর চৌধুরী।

২১. মুজিবনগর সরকার কখন গঠিত হয়?
উত্তর: ১০ এপ্রিল ১৯৭১ সালে।

২২. ‘Discovery of Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ড. আকবর আলী খান।

২৩. বয়স কাঠামোর নির্ধারকগুলো কী কী?
উত্তর: জন্মশীলতা, মরণশীলতা ও অভিগমন।

২৪. ‘No society is classless or unstratified’ উক্তিটির প্রণেতা কে?
উত্তর: কিংসলে ডেভিস ও উইলবার্ট ই. ম্যুর।

২৫. বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ই. এইচ. সাদারল্যান্ড।

২৬. আমলাতন্ত্রের জনক কে?
উত্তর: ম্যাক্স ওয়েবার।

২৭. বাংলাদেশের স্থানীয় সরকারের কতটি স্তর আছে?
উত্তর: তিনটি — ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ।

২৮. বাংলাদেশে প্রথম শিক্ষানীতি কখন প্রণীত হয়?
উত্তর: ১৯৭৪ সালে।

২৯. ‘Political Elites in Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ড. রঙ্গলাল সেন।

৩০. ‘পুল ফ্যাক্টর’ বলতে কী বোঝ?
উত্তর: শহরের সুযোগ-সুবিধা ও আকর্ষণ যা গ্রামের মানুষকে টানে।

৩১. ‘Culture’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: ফ্রান্সিস বেকন।

৩২. গ্রামীণ ক্ষমতা কাঠামোর মূল ভিত্তি কী?
উত্তর: ভূমি।

৩৩. ক্ল্যান কী?
উত্তর: রক্ত সম্পর্কভিত্তিক আদিম সামাজিক সংগঠন।

৩৪. SDG-এর পূর্ণরূপ কী?
উত্তর: Sustainable Development Goals।

৩৫. বন উজাড়করণ কী?
উত্তর: বৃক্ষরোপণের চেয়ে বেশি বৃক্ষচ্ছেদন।

৩৬. অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গির জনক কে?
উত্তর: লম্ব্রোজো।

৩৭. অপারেশন সার্চলাইট কী?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ পাকবাহিনীর বাঙালিদের উপর নির্বিচার হত্যাকাণ্ড।

৩৮. বাংলাদেশে বসবাসরত মাতৃতান্ত্রিক এথনিক গোষ্ঠী কোনটি?
উত্তর: গারো।

৩৯. STD-এর পূর্ণরূপ কী?
উত্তর: Sexually Transmitted Diseases।

৪০. নারীদের পুনঃউৎপাদনশীল বয়সসীমা কত?
উত্তর: ১৫ থেকে ৪৯ বছর।

৪১. ‘Ancient Society’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: এল. এইচ. মর্গান।

৪২. ‘Urbanism’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: লুইস রিথ।

৪৩. বিচ্যুতি কী?
উত্তর: সমাজের মূল্যবোধের বিরোধী আচরণ।

৪৪. Capital Punishment কী?
উত্তর: সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড।

৪৫. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?
উত্তর: কুদরত-ই-খুদা কমিশন।

৪৬. ১৯৭০ সালের পাকিস্তান জাতীয় পরিষদের সাধারণ নির্বাচন কখন হয়?
উত্তর: ৭ ডিসেম্বর ১৯৭০।

৪৭. গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম কী?
উত্তর: সাংসারেক।

৪৮. ‘The Dynamics of Rural Society’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: রামকৃষ্ণ মুখার্জী।

৪৯. নিম্নশ্রেণি কী?
উত্তর: অপেক্ষাকৃত নিম্ন আয়ের ও সামাজিক মর্যাদার জনগোষ্ঠী।

৫০. অভিবাসন কী?
উত্তর: বাসস্থান পরিবর্তনের গতিশীল প্রক্রিয়া।

৫১. আন্তর্জাতিক নারী দিবস কখন পালিত হয়?
উত্তর: ৮ মার্চ।

৫২. দারিদ্র্য সীমা-১ কী?
উত্তর: যারা দৈনিক মাথাপিছু ২১২২ কিলোক্যালরি খাদ্য গ্রহণ করে, তারা দারিদ্র্য সীমা-১ এর অন্তর্ভুক্ত।

৫৩. প্রজননশীলতা কী?
উত্তর: বিবাহিত দম্পতির সন্তান উৎপাদনের প্রক্রিয়া।

৫৪. রাষ্ট্রের তিনটি প্রধান বিভাগ কী কী?
উত্তর: আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ।

৫৫. মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: তাজউদ্দীন আহমেদ।

৫৬. রাজনৈতিক সংস্কৃতির মূল উপাদান কয়টি?
উত্তর: তিনটি — অভিজ্ঞতাবাদী বিশ্বাস, সংবেদনশীল মনোভাব ও মূল্যবোধের অগ্রাধিকার।

৫৭. বাংলাদেশে পারিবারিক সহিংসতার প্রধান শিকার কারা?
উত্তর: নারী ও শিশু।

৫৮. GPA-এর পূর্ণরূপ কী?
উত্তর: Grade Point Average।

৫৯. বয়স কাঠামো কী?
উত্তর: জনসংখ্যাকে বয়স ভিত্তিতে শ্রেণিবদ্ধ করাকে বয়স কাঠামো বলে।

৬০. শ্রেণিমূলক জ্ঞাতিসম্পর্ক কী?
উত্তর: একই শব্দে একাধিক ব্যক্তিকে সম্বোধন করা সম্পর্ক।

৬১. জেন্ডার বৈষম্য কী?
উত্তর: নারী ও পুরুষের মাঝে বৈষম্যমূলক আচরণ।

বাংলাদেশের অর্থনীতি সর্ট সাজেশন “ক বিভাগ”

 

বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *