🔥 আমাদের সর্ট সাজেশন পেতে +8801670-805850 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 🔥
বাংলার ইতিহাস (১২০৪-১৭৬৫)
অনার্স দ্বিতীয় বর্ষ সাজেশন
ডিপার্টমেন্ট: ইতিহাস
বিষয় কোড:-২২১৫০৩

[অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এই বাংলার ইতিহাস সর্ট সাজেশন পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে]
[বি.দ্র “ক বিভাগ” সর্ট সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো দেওয়া হয়েছে.. “ক বিভাগ” থেকে কখনো হুবহু কমন আসে না , তাই প্রত্যেক অধ্যায়ের “ক বিভাগের” প্রশ্ন গুলো পড়ে যাবেন]
ক-বিভাগ
১. লামা তারানাথ কে ছিলেন?
উত্তর: লামা তারানাথ ছিলেন তিব্বতের একজন ঐতিহাসিক।
২. ‘মনসা মঙ্গল’ কাব্যের রচয়িতা কে ছিলেন?
উত্তর: কানা হরিদত্ত।
৩. চৈতন্যদেব কে ছিলেন?
উত্তর: তিনি বৈষ্ণব ধর্ম ও ভক্তিবাদের অন্যতম প্রধান প্রচারক ছিলেন।
৪. ‘তবাকাত-ই-নাসিরী’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: মিনহাজউদ্দীন সিরাজ।
5. শাহ-ই-বাংলা উপাধি কার ছিল?
উত্তর: সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ।
৬. ‘একডালা দুর্গ’ কোথায় ছিল?
উত্তর: দিনাজপুরে।
৭. ‘গুনরাজ খান’ উপাধি কার ছিল?
উত্তর: কবি মালাধর বসু।
৮. মালজামিনী প্রথা কে চালু করেছিলেন?
উত্তর: মুর্শিদ কুলী খান।
৯. পরিবিবি কে ছিলেন?
উত্তর: সুবাদার শায়েস্তা খানের কন্যা।
১০. হিমু কে ছিলেন?
উত্তর: তিনি আদিল সুর বংশের সেনাপতি ছিলেন।
১১. পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন?
উত্তর: ইলিয়াসশাহী বংশের সুলতান সিকান্দার শাহ।
১২. ‘অন্ধকূপ হত্যা’র কাহিনি কে প্রচার করেছিলেন?
উত্তর: জনসন হলওয়েল।
১৩. আইন-ই-আকবরীর রচয়িতা কে?
উত্তর: আবুল ফজল।
১৪. গোলাম হোসেন সলিম রচিত বিখ্যাত গ্রন্থের নাম কী?
উত্তর: রিয়াজ-উস-সালাতীন।
১৫. বাংলার কোন সুলতান প্রথম নৌবাহিনী সংগঠিত করেছিলেন?
উত্তর: ইওজ খলজী।
১৬. বাংলায় ইলিয়াসশাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: শামসুদ্দিন ইলিয়াস শাহ।
১৭. ইবনে বতুতার ভ্রমণ কাহিনীর গ্রন্থের নাম কী?
উত্তর: কিতাব-উল-রিহলা।
১৮. মাহুয়ান কে ছিলেন?
উত্তর: তিনি একজন চীনা পরিব্রাজক।
১৯. ‘কিরান উস সাদাইন’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: আমির খসরু।
২০. মানসিংহ কে ছিলেন?
উত্তর: তিনি মুঘল সম্রাট আকবরের সেনাপতি।
।
২১. বাংলার প্রথম নবাব কে ছিলেন?
উত্তর: মুর্শিদ কুলী খান।
২২. পলাশীর যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল?
উত্তর: ভাগীরথী নদীর তীরে।
২৩. কোন সুবাদার ঢাকা নগরীর ভিত্তি স্থাপন করেছিলেন?
উত্তর: সুবাদার ইসলাম খান।
২৪. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাংলায় বাণিজ্যকুঠি স্থাপন করে কত সালে?
উত্তর: ১৬৩৩ সালে।
২৫. বখতিয়ার খলজী কোন পথ ধরে বাংলায় প্রবেশ করেছিলেন?
উত্তর: ঝাড়খণ্ডের দুর্গম পথ দিয়ে।
২৬. রাজমহলের যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: ১৫৭৬ খ্রিষ্টাব্দের ১২ জুলাই।
২৭. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর: সিরাজউদ্দৌলা।
২৮. নবাব মীর কাশিম কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন?
উত্তর: মুঙ্গেরে।
২৯. বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল?
উত্তর: ১৭৬৪ খ্রিষ্টাব্দের ২২ অক্টোবর।
৩০. মুঘল আমলে প্রাদেশিক শাসকের পদবি কী ছিল?
উত্তর: সুবাদার।
৩১. বখতিয়ার খলজী কত সালে বাংলা জয় করেছিলেন?
উত্তর: ১২০৪ খ্রিষ্টাব্দে।
৩২. গুরু নানক কে ছিলেন?
উত্তর: তিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা।
৩৩. ‘বলগাগপুর’ শব্দের অর্থ কী?
উত্তর: বিদ্রোহের নগরী।
৩৪. লালবাগের কেল্লা কে নির্মাণ করেছিলেন?
উত্তর: শায়েস্তা খান।
৩৫. কে বাংলায় প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: মুহাম্মদ বখতিয়ার খলজী।
৩৬. ‘দনুজমর্দন’ উপাধি কার ছিল?
উত্তর: রাজা গণেশ।
৩৭. গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেছিলেন?
উত্তর: সুলতান আলাউদ্দিন হোসেন শাহ।
৩৮. বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ প্রচারক কে ছিলেন?
উত্তর: শ্রীচৈতন্যদেব।
৩৯. মুঘল আমলে পরগনা প্রধানকে কী বলা হতো?
উত্তর: আমিল।
বাংলাদেশের অর্থনীতি সর্ট সাজেশন “ক বিভাগ”
বাংলার ইতিহাস সর্ট সাজেশন