Introduction to social work
সমাজকর্ম পরিচিতি প্রশ্নোত্তর
অনার্স ১ম বর্ষ
বিষয় কোড: 212101

[অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এই সমাজকর্ম পরিচিতি প্রশ্নোত্তর পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে]
অধ্যায়-১: সমাজকর্মের মৌলিক ধারণাসমূহ
১. সামাজিক সমস্যা মূলত কি? অথবা, সামাজিক সমস্যা বলতে কি বুঝ?
উত্তর: সামাজিক সমস্যা এমন একটি অপ্রত্যাশিত ও অস্বস্তিকর সামাজিক অবস্থা বা আচরণকে বোঝায়, যা সমাজের অধিকাংশ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।
২. গ্রিক কোন শব্দ থেকে ‘Problem’ শব্দটি এসেছে?
উত্তর: Problem শব্দটির উৎপত্তি গ্রিক ভাষার Problema শব্দ থেকে হয়েছে।
৩. সামাজিক সমস্যার দু’টি বৈশিষ্ট্য লিখ।
উত্তর: ১. এটি সমাজের অধিকাংশ মানুষের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। ২. সামাজিক মূল্যবোধ ও আদর্শের পরিপন্থী।
৪. “‘The Social Work Dictionary’ গ্রন্থের সম্পাদনায় কে ছিলেন?”
উত্তর: Robert L. Barker.
৫. কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হয়?
উত্তর: ১৭৯৩ সালে।
।
৬. সমাজ সংস্কার বলতে কী বুঝ? অথবা, সমাজ সংস্কার অর্থ কি?
উত্তর: সমাজের উন্নয়নের পথে প্রতিবন্ধক উপাদানগুলোর বিরুদ্ধে সংগঠিতভাবে যে কার্যকর উদ্যোগ নেওয়া হয়, তাকে সমাজ সংস্কার বলা হয়।
৭. কত সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৮২৮ সালে।
৮. সমাজ সংস্কারের দুটি উপায় কি?
উত্তর: সমাজ সংস্কারের দুটি উপায় হলো- ১. শিক্ষা এবং ২. জনমত সৃষ্টি।
৯. সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কত সালে প্রণীত হয়?
উত্তর: সতীদাহ প্রথা উচ্ছেদ হয় ১৮২৯ সালে।
১০. সামাজিক বিমা কি ধরনের কার্যক্রম?
উত্তর: নিরাপত্তা মূলক কার্যক্রম।
১১. সামাজিক নিরাপত্তা কি?
উত্তর: সামাজিক নিরাপত্তা এমন আর্থ সামাজিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা যাতে নিয়ন্ত্রন বহিভূত অবস্থায় ব্যক্তিতে ন্যূনতম মৌল মানিবক প্রয়োজনের নিশ্চয়তা দেয়া হয়। বাধ্য, বেকারত্ব, বৈধব্য, অসুস্থতা, দুর্ঘটনা, প্রতিবন্ধিত্ব প্রভৃতি অবস্থায় ব্যক্তি ও তার পরিবারকে ১ ন্যূনতম সংস্থান নিশ্চিত করনই এর মূল লক্ষ্য।
১২. সামাজিক নিরাপত্তা কর্মসূচির রূপকার কে?
উত্তর: স্যার উইলিয়াম বিভারিজ।
১৩. সামাজিক নিরাপত্তার শ্রেণিবিভাগ লিখ
উত্তর: সামাজিক নিরাপত্তা ৩ ধরনের।
১৪. হিন্দু বিধবা আইন কত সালে পাস হয়?
উত্তর: ১৮৫৬ সালে হিন্দু বিধবা আইন পাশ হয়।
১৫. তিনজন সমাজ সংস্কারের নাম লিখ।
উত্তর: রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্যার সৈয়দ আহমেদ।
১৬. এলিজাবেথীয় দরিদ্র আইন কী?
উত্তর: যুক্তরাজ্যের রানি এলিজাবেথ প্রণীত আগের দরিদ্র আইনগুলো একত্র করে যে আইন তৈরি করা হয়, তা ছিল একটি সংহত আইন।
১৭. কত সালে শ্রমিক ক্ষতিপূরণ আইন প্রবর্তিত হয়?
উত্তর: ১৯২৩ সালে।
১৮. পঞ্চদৈত্য কী?
উত্তর: পঞ্চদৈত্য বলতে বিভারেজ রিপোর্ট অনুসারে অভাব, রোগ, অজ্ঞতা, অপরিচ্ছন্নতা এবং অলসতা—এই পাঁচটি বিষয়কে বোঝানো হয়।
১৯. পঞ্চদৈত্য’ ধারণাটির প্রবক্তা কে? অথবা, পঞ্চদৈত্য এর ধারণার প্রবর্তক কে?
উত্তর: স্যার উইলিয়াম।
২০. সমাজকল্যাণের সবচেয়ে ভাল সংজ্ঞা কে দিয়েছেন?
উত্তর: W.A Friedlander।
২১. যৌতুক নিরোধ আইন কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।
—
অধ্যায়-২: সমাজকর্মের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক ও পার্থক্য
২২. সমাজবিজ্ঞান কি? অথবা, সমাজবিজ্ঞান বলতে কী বুঝ?
উত্তর: সামাজিক সম্পর্কের বিভিন্ন দিক অধ্যয়ন করে যে বিজ্ঞান গড়ে উঠেছে, তাকে সামাজিক বিজ্ঞান বা সমাজবিজ্ঞান বলা হয়।
২৩. সমাজবিজ্ঞানের জনক কে?
উত্তর: August Comte (অগাস্ট কোঁৎ)।
২৪. পজিটিভ ফিলোসফি গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: অগাস্ট কোঁৎ।
২৫. দুইজন সমাজবিজ্ঞানীর নাম লিখ।
উত্তর: ১. ম্যাকাইভার ও ২. T.B. Bottomore।
২৬. ‘Sociology’ শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তর: ‘Sociology’ শব্দটি ল্যাটিন শব্দ Socious এবং গ্রিক Logos শব্দ দুটি থেকে উৎপত্তি লাভ করে।
২৭. Society গ্রন্থের লেখক কে?
উত্তর: ম্যাকাইভার।
২৮. নৃ-বিজ্ঞানের উদ্ভাবক কে?
উত্তর: E. B Tylor।
২৯. মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।
উত্তর: মনোবিজ্ঞান হলো মানুষ এবং অন্যান্য প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া অধ্যয়নের বিজ্ঞান।
৩০. মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
উত্তর: মনোবিজ্ঞান হলো মন ও আচরণের বিজ্ঞান।
৩১. সাংস্কৃতিক নৃ-বিজ্ঞানের জনক কে?
উত্তর: ই. বি. টেইলর।
৩২. কল্যাণ অর্থনীতির প্রবক্তা কে?
উত্তর: অধ্যাপক মার্শাল।
৩৩. অর্থনীতির সংজ্ঞা দাও।
উত্তর: যে সামাজিক বিজ্ঞান মানুষের সাধারণ ও অর্থনৈতিক কার্যাবলি এবং অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে তাই অর্থনীতি।
৩৪. অর্থনীতির জনক কে?
উত্তর: অর্থনীতির জনক-এডাম স্মিথ।
৩৫. কল্যাণ রাষ্ট্র কি?
উত্তর: কল্যাণ রাষ্ট্র হলো এমন একটি রাষ্ট্র যা প্রতিটি নাগরিকের ন্যূনতম মৌলিক মানবিক চাহিদা পূরণ, নিরাপত্তা ও সম্মানজনক জীবন নিশ্চিত করে।
৩৬. কল্যাণ অর্থনীতি বলতে কী বুঝ?
উত্তর: সম্পদের সুষম বণ্টন এবং সমাজের সকল শ্রেণির সার্থ সংরক্ষণের দিক/বিষয় নিয়ে যে বিজ্ঞান কাজ করে তাকে কল্যাণ অর্থনীতি বলে।
৩৭. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর: রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল।
—
সমাজকর্ম পরিচিতি প্রশ্নোত্তর
অধ্যায়-৩: সমাজকর্ম প্যারাডাইম বা নমুনা
৩৮. প্যারাডাইম কী?
উত্তর: কোন কিছুর নমুনা/উদাহরণকে প্যারাডাইম বলে।
৩৯. প্যারাডাইমের জনক কে? অথবা, Paradigm উদ্ভাবক কে?
উত্তর: টমাস খুনকে প্যারাডাইম ধারণার প্রতিষ্ঠাতা বলা হয়।
৪০. প্যারাডাইম শব্দের অর্থ কী?
উত্তর: প্যারাডাইম শব্দের অর্থ কোন কিছু দেখানো।
৪১. সমাজকর্মের তিনটি প্যারাডাইম কী? অথবা, সমাজকর্মের মূল প্যারাডাইমগুলো কি কি?
উত্তর: ১. চিকিৎসা ব্যবস্থা, ২. বাস্তুসংস্থান ও ৩. কাঠামোগত।
৪২. সমাজকর্মে ব্যবহৃত পরিবেশগত প্যারাডাইম কি কি?
উত্তর: ৫টি। যথা- ১. ক্ষুদ্র ব্যবস্থা; ২. মেসো ব্যবস্থা; ৩. এক্সো ব্যবস্থা; ৪. বৃহৎ ব্যবস্থা ও ৫. ক্রেনো ব্যবস্থা।
৪৩. চিকিৎসা সমাজকর্ম প্যারাডাইমের মূলকথা কি?
উত্তর: চিকিৎসা সমাজকর্ম প্যারাডাইমের মূল ধারণা হলো কোনো মডেলের ভিত্তিতে পথ নির্দেশ করা।
৪৪. ব্যক্তি স্বাতন্ত্রীকরণ বলতে কি বুঝ?
উত্তর: ব্যক্তির মতামত, চাহিদা, সিদ্ধান্তকে যখন সর্বাধিক গুরুত্ব দেয়া হয় তখন তাকে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ বলে।
৪৫. ব্যক্তি স্বাতন্ত্রবাদের জনক কে?
উত্তর: জন স্টুয়ার্ট মিল।
৪৬. বুর্জোয়া কারা?
উত্তর: সম্পদ শ্রেণির মালিকরা।
৪৭. প্রতিবেশ কি?
উত্তর: ইকোলজি বা প্রতিবেশ হলো পরিবেশ ও জীবজগতের সমন্বিত অবস্থা।
৪৮. Ecology শব্দটি কত সালে ব্যবহৃত হয়?
উত্তর: ১৮৬৮ সালে Ecology শব্দটি ব্যবহার করা হয়।
৪৯. কে সর্বপ্রথম Ecology শব্দটি ব্যবহার করেন?
উত্তর: Earnest Hackel (আর্নেস্ট হেইকেল)।
৫০. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কতভাগ বনায়ন প্রয়োজন?
উত্তর: ২৫ ভাগ।
—
সমাজকর্ম পরিচিতি প্রশ্নোত্তর
অধ্যায়-৪: সমাজকর্মের ভূমিকা: ক্রিয়াবাদী ও মার্কসীয় প্রেক্ষিত
৫১. ক্রিয়াবাদী তত্ত্বের প্রবক্তা কে? অথবা, কাকে ক্রিয়াবাদের জনক বলা হয়?
উত্তর: Emile Durkheim।
৫২. মনো-সামাজিক তত্ত্বের জনক কে?
উত্তর: Sigmund Freud (সিগমন্ড ফ্রয়েড)।
৫৩. দ্বন্দ্বিক বস্তুবাদের জনক কে? অথবা, দ্বান্দিকতাবাদ এর প্রবক্তা কে?
উত্তর: কার্ল মার্কস।
৫৪. তিনজন ক্রিয়াবাদি দার্শনিকের নাম লিখ।
উত্তর: প্লেটো, এরিস্টটল, কার্ল মার্কস।
৫৫. ক্রিয়াবাচক সমাজ সম্পর্কে কি বলা হয়েছে?
উত্তর: সমাজ হলো বিভিন্ন উপাদানের মিলিত সমন্বয়ে গঠিত একটি ব্যবস্থা।
৫৬. সংকট তত্ত্ব কি?
উত্তর: সংকটতত্ত্ব হলো সমস্যা চিহ্নিতকরণ ও তা সমাধানের জন্য কার্যক্রম গ্রহণ।
৫৭. প্যাভলভ কে ছিলেন?
উত্তর: প্যাভলভ ছিলেন চিরায়ত সাপেক্ষীকরণের প্রবর্তক।
।
৫৮. বস্তুবাচক ও অবস্তুবাচক ঘটনার উদাহরণ দাও।
উত্তর: সমাজ ও মূল্যবোধ।
৫৯. সমাজতত্ত্বের সংজ্ঞা দাও।
উত্তর: সুসংগঠিত সমাজকল্যাণ ব্যবস্থার বৈজ্ঞানিক ও পেশাগত প্রক্রিয়াকে সমাজতত্ত্ব বলে।
৬০. চেয়ার, টেবিল, বই-পুস্তক কোন ধরনের সংস্কৃতি?
উত্তর: বস্তুগত সংস্কৃতি।
৬১. সমাজ সংস্কার কী?
উত্তর: সমাজ থেকে ক্ষতিকর প্রথা ও কুপ্রথা নির্মূল করার প্রয়াসকে সমাজ সংস্কার বলা হয়।
৬২. সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কত সালে প্রণীত হয়?
উত্তর: ১৮২৯ সালে।
৬৩. প্রচলিত সকল সমাজের ইতিহাস শ্রেণি সংগামের ইতিহাস- উক্তিটি কার?
উত্তর: কার্ল মার্কস।
৬৪. কার্ল মার্কস সমাজ কাঠামো কয়ভাবে দেখেছেন?
উত্তর: দু’ই ভাগে- ১. মৌলিক কাঠামো এবং ২. উপরি কাঠামো।
৬৫. ‘Das Capital’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: কার্ল মার্কস।
৬৬. মার্কসীয় মতবাদের মূল তত্ত্ব কি?
উত্তর: সমাজ হলো দ্বন্ধে লিপ্ত বিভিন্ন দলের সমষ্টি যেখানে ঐ দলগুলো সম্পদের জন্য প্রতিযোগিতায় লিপ্ত।
৬৭. শিক্ষণ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ডলার্ড মিলার।
৬৮. বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে?
উত্তর: কার্ল মার্কস।
৬৯. সমাজসেবা কী?
উত্তর: সমাজসেবা হলো একটি সংগঠিত কার্যক্রম, যা জাতি ও তার পরিবেশের মধ্যে সামঞ্জস্য রক্ষায় সহায়তা করার উদ্দেশ্যে পরিচালিত হয়।
৭০. সমাজসেবার লক্ষ্য কি?
উত্তর: সমাজস্থ মানুষের সকল দিকের কল্যাণ।
৭১. সামাজিক সংহতি বলতে কী বুঝ?
উত্তর: সমাজ স্বীকৃত আদর্শ, রীতি-নীতি, মূল্যবোধ এর সাথে মিল রেখে লক্ষ্যার্জনে পৌঁছাই হলো সামাজিক সংহতি।
৭২. ক্রিয়াবাদী প্রেক্ষিতের দুইটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর: ক্রিয়াবাদী প্রেক্ষিতের দুইটি বৈশিষ্ট্য হলো:- ১. যান্ত্রিক সংহতি ও ২. দৈহিক সংহতি।
৭৩. মানবাধিকার কী?
উত্তর: মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য যেসব অধিকার মানব জীবনের জন্য অপরিহার্য সে গুলোই মানবাধিকার।
—
সমাজকর্ম পরিচিতি প্রশ্নোত্তর
অধ্যায়-৫: সমাজকর্ম পদ্ধতি
৭৪. সমাজকর্ম পদ্ধতি কি?
উত্তর: পেশাদার সমাজকর্মে পেশাদার সমাজকর্মী দ্বারা সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট ও সুসংগঠিত পদ্ধতিকে সমাজকর্ম পদ্ধতি বলা হয়।
৭৫. সমাজকর্মের পদ্ধতি কত প্রকার? অথবা, সমাজকর্মের পদ্ধতি কয়টি ও কী কী?
উত্তর: দু’টি। যথা- ১. মৌলিক পদ্ধতি ও ২. সহায়ক পদ্ধতি।
৭৬. সমাজকর্মের মৌলিক পদ্ধতি কি?
উত্তর: সমস্যা সমাধানের জন্য সমাজকর্মীরা যেসব পদ্ধতি সরাসরি বাস্তবে প্রয়োগ করেন, সেগুলোকে সমাজকর্মের মৌলিক পদ্ধতি বলা হয়।
।
৭৭. সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলোর নাম লিখ।
উত্তর: সহায়ক পদ্ধতিগুলো হলো- ১. সমাজকর্ম গবেষণা; ২. সমাজিক কার্যক্রম এবং ৩. সমাজকল্যাণ প্রশাসন।
৭৮. সমাজকর্মী মূলত কাকে সেবা করেন?
উত্তর: সাহায্যার্থীকে।
৭৯. র্যাপো অর্থ কী?
উত্তর: র্যাপো মানে পেশাগত সম্পর্ক, যা সমস্যা সমাধানের জন্য সাহাযার্থী ও সমাজকর্মীর মধ্যে গড়ে ওঠে।
৮০. ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত কে?
উত্তর: ম্যারি রিচমন্ড।
৮১. ব্যক্তি সমাজকর্মে ব্যক্তি বলতে কাকে বুঝায়?
উত্তর: সমস্যা গ্রস্ত ব্যক্তিকে বুঝায়।
৮২. ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধানের প্রক্রিয়ার স্তরগুলো কি?
উত্তর: মনো সামাজিক অনুধ্যান, তথ্যসংগ্রহ, সমস্যা নির্ণয় ও সমাধান ব্যবস্থা, মূল্যায়ন অনুসরণ, প্রেরণ, সমাপ্তি।
৮৩. ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?
উত্তর: ব্যক্তি সমাজকর্মের উপাদান ৫টি।
৮৪. ব্যক্তি সমাজকর্মের দুটি নীতির নাম লিখ।
উত্তর: ১. সাধারণ নীতিমালা ও ২. প্রভেদক নীতিমালা।
৮৫. “এইচ.এইচ. পালম্যানের মতে, ব্যক্তি সমাজকর্মের উপাদান পাঁচটি কী কী?”
উত্তর: ১. ব্যক্তি, ২. সমস্যা, ৩. স্থান, ৪. পেশাদার প্রতিনিধি ও ৫. প্রক্রিয়া।
৮৬. Introduction to Social Welfare’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘Introduction to Social Welfare’ গ্রন্থটি W.A Friedlander-এর লেখা।
৮৭. Introduction to Social Work method কার লেখা?
উত্তর: M.N Hossain and Alauddin এর।
৮৮. Introduction to Social Work গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Introduction to Social Work’ গ্রন্থের লেখকরা হলেন আর. এ. স্কিডমোর এবং এম. জি. থ্যাকারি।
৮৯. দল সমাজকর্ম কি?
উত্তর: সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ মৌলিক পদ্ধতি হলো দল সমাজকর্ম, যেখানে সদস্যরা গঠনমূলক ও সৃজনশীল দলীয় অভিজ্ঞতার মাধ্যমে তাদের সমস্যা সমাধান করে।
৯০. দল সমাজকর্মের উপাদান কি কি?
উত্তর: ৪টি। যথা- ১. সামাজিক দল, ২. দল সমাজকর্ম প্রতিষ্ঠান, ৩. দল সমাজকর্মী ও ৪. দল সমাজকর্ম প্রক্রিয়া।
৯১. সমাজকর্মে এজেন্সি বলতে কী বুঝ?
উত্তর: সেবামূলক প্রতিষ্ঠানকে এজেন্সি বলা হয়, অর্থাৎ এমন একটি প্রতিষ্ঠান যেখানে পেশাদার সমাজকর্মী দায়িত্ব পালন করে ব্যক্তি ও সমাজের সমস্যা সমাধান করে।
৯২. ECOSOC-এর পূর্ণরূপ কি?
উত্তর: ECOSOC-এর পূর্ণরূপ হলো- Economic and social council।
—
সমাজকর্ম পরিচিতি প্রশ্নোত্তর
অধ্যায়-৬: বিভিন্ন পর্যায়ে সমাজকর্ম অনুশীলন
৯৩. চিকিৎসা সমাজকর্ম কি?
উত্তর: আধুনিক সমাজকর্মের যে শাখায় চিকিৎসা, স্বাস্থ্যকেন্দ্র দক্ষতা নীতি কৌশল ও পদ্ধতি প্রয়োগ করে রোগীর চিকিৎসা সংক্রান্ত সব বাধা অপসারণ করে তাকে চিকিৎসা সমাজকর্ম বলে।
৯৪. হাসপাতাল সমাজসেবার পূর্বনাম কী?
উত্তর: চিকিৎসা সমাজকর্ম।
৯৫. শহর সমাজসেবা বাংলাদেশে কবে চালু হয়?
উত্তর: বাংলাদেশে শহর সমাজসেবা কার্যক্রম ১৯৫৫ সালে শুরু হয়।
৯৬. সংশোধনমূলক পদ্ধতি কি?
উত্তর: অপরাধীদের চরিত্র পরিবর্তন করে তাদের স্বাভাবিক জীবনে পুনঃপ্রবেশ করানোই সংশোধনমূলক পদ্ধতি বলে।
৯৭. সমাজকর্মীরা চিকিৎসা ক্ষেত্রে যে ভূমিকা পালন করে?
উত্তর: রোগীর মানসিক ও সামাজিক সমস্যার সমাধানে সাহায্য করা।
৯৮. সমাজকর্মে শিশুসেবার উদ্দেশ্য কী?
উত্তর: শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করা।
৯৯. পেশাদার সমাজকর্মী কারা?
উত্তর: যাঁরা সমাজকর্ম পদ্ধতি অনুযায়ী কাজ করেন।
১০০. সমাজকর্মের প্রধান চারটি ক্ষেত্র লিখ।
উত্তর: ১. স্বাস্থ্য ক্ষেত্র, ২. শিক্ষা ক্ষেত্র, ৩. সংশোধন ক্ষেত্র ও ৪. সমাজকল্যাণ ক্ষেত্র।
১০১. সমাজকর্মে গোষ্ঠীসমূহের ভূমিকা কী?
উত্তর: ব্যক্তিকে সহযোগিতা এবং সমর্থন প্রদান করা।
১০২. সমাজকর্মের মৌলিক উপাদান কী কী?
উত্তর: ব্যক্তি, পরিবার, গোষ্ঠী, সম্প্রদায় ও সমাজ।
১০৩. সমাজকর্মী ও ক্লায়েন্টের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত?
উত্তর: পেশাদার ও সহযোগিতামূলক।
১০৪. সমাজকর্মে গোষ্ঠী সমাধানের উদ্দেশ্য কী?
উত্তর: সমস্যা সমাধান এবং ব্যক্তির মানসিক বিকাশ।
১০৫. সমাজকর্ম গবেষণার গুরুত্ব কী?
উত্তর: সমস্যা বোঝা এবং কার্যকর সমাধান পরিকল্পনা করা।
১০৬. সমাজকল্যাণ প্রশাসন বলতে কী বোঝায়?
উত্তর: সমাজকল্যাণ সংস্থার কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ।
১০৭. সমাজকর্মীকে কিসের প্রতি নৈতিক দায়বদ্ধতা থাকে?
উত্তর: ক্লায়েন্ট, পেশা ও সমাজের প্রতি।
১০৮. সমাজকর্মে ক্লায়েন্টের গোপনীয়তার গুরুত্ব কী?
উত্তর: ক্লায়েন্টের বিশ্বাস অর্জন এবং সুরক্ষা নিশ্চিত করা।
১০৯. সমাজকর্মে কীভাবে সমস্যার সমাধান করা হয়?
উত্তর: তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, পরিকল্পনা ও প্রয়োগের মাধ্যমে।
১১০. সমাজকর্মে মনোবৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্ব কী?
উত্তর: ব্যক্তির মানসিক সমস্যা বুঝতে এবং সমাধানে সাহায্য করা।
।
১১১. দল সমাজকর্মে নেতৃত্বের ভূমিকা কী?
উত্তর: গোষ্ঠী পরিচালনা ও সদস্যদের সমন্বয় করা।
১১২. সমাজকর্মে সংবেদনশীলতা বলতে কী বুঝ?
উত্তর: ক্লায়েন্টের আবেগ ও পরিস্থিতি বোঝার ক্ষমতা।
১১৩. সমাজকর্মী কোন নীতির ওপর কাজ করেন?
উত্তর: ন্যায়পরায়ণতা, গোপনীয়তা, সম্মান ও শ্রদ্ধার নীতি।
১১৪. সমাজকর্মে ‘আত্মসম্মান’ এর গুরুত্ব কী?
উত্তর: ক্লায়েন্টের মনোবল ও উন্নয়নের জন্য অপরিহার্য।
১১৫. সমাজকর্মে শিক্ষা কীভাবে ব্যবহৃত হয়?
উত্তর: সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা অর্জনে।
১১৬. সমাজকর্মে সহযোগিতার গুরুত্ব কী?
উত্তর: কার্যকর সমাধানের জন্য টিমওয়ার্ক প্রয়োজন।
১১৭. সমাজকর্মের মূল লক্ষ্য কী?
উত্তর: ব্যক্তির ও সমাজের কল্যাণ সাধন।
১১৮. সমাজকর্মে পেশাগত গোপনীয়তা মানার কারণ কী?
উত্তর: ক্লায়েন্টের আস্থা অর্জন ও সম্মান রক্ষা।
১১৯. সমাজকর্মে মানবাধিকার রক্ষা কিভাবে হয়?
উত্তর: ন্যায্যতা ও সমান অধিকারের পক্ষে কাজ করে।
১২০. সমাজকর্মে ক্লায়েন্টের অংশগ্রহণ কেন প্রয়োজন?
উত্তর: কার্যক্রমে সক্রিয়তা এবং ফলপ্রসূতা নিশ্চিত করতে।
১২১. সমাজকর্মে ‘এজেন্সি’ বলতে কী বুঝ?
উত্তর: সমাজকর্মী যেসব সংস্থায় কাজ করেন সেগুলোকে এজেন্সি বলে।
১২২. সমাজকর্মের প্রাথমিক পদ্ধতি কী কী?
উত্তর: ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম ও সম্প্রদায় সমাজকর্ম।
১২৩. সমাজকর্মী কীভাবে ক্লায়েন্টের সমস্যা শনাক্ত করেন?
উত্তর: সাক্ষাৎকার ও পর্যবেক্ষণ দ্বারা।
১২৪. সমাজকর্মে ‘র্যাপো’ বলতে কী বুঝ?
উত্তর: সমাজকর্মী ও ক্লায়েন্টের মধ্যে বিশ্বাসভিত্তিক সম্পর্ক।
১২৫. সমাজকর্মে মূল্যায়ন কেন জরুরি?
উত্তর: কার্যক্রমের প্রভাব যাচাই করতে।
১২৬. সমাজকর্মে ‘সক্রিয় শ্রবণ’ এর গুরুত্ব কী?
উত্তর: ক্লায়েন্টের বক্তব্য বুঝতে এবং সহানুভূতি দেখাতে।
১২৭. সমাজকর্মে ‘আবেগ নিয়ন্ত্রণ’ কেন প্রয়োজন?
উত্তর: পেশাদারিত্ব বজায় রাখতে এবং সঠিক সমাধান দিতে।
১২৮. সমাজকর্মী কিভাবে ক্লায়েন্টকে উৎসাহিত করেন?
উত্তর: ইতিবাচক মনোভাব ও সমর্থন প্রদানের মাধ্যমে।