স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রশ্নোত্তর | অনার্স ১ম বর্ষ

🔥 আমাদের সর্ট সাজেশন পেতে +8801670-805850 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 🔥

Independence History of the rise of independence

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রশ্নোত্তর

“ক -বিভাগ”

 বিষয় কোড: 211501

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রশ্নোত্তর রয়েছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদ ও স্বাধীনতার জন্য সংগ্রামের নানা অধ্যায়। অনার্স ১ম বর্ষ শিক্ষার্থীদের জন্য এই পোস্টে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর অধ্যায়ক্রমে তুলে ধরা হয়েছে, যা পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক।

 

অধ্যায় ১

দেশ ও জনগোষ্ঠীর পরিচয়

 

 1.”‘বঙ্গ’ নামটি সর্বপ্রথম কোন প্রাচীন গ্রন্থে উল্লেখ করা হয়েছে?”

 উত্তর: ঐতরেয় আরণ্যক’ গ্রন্থে পাওয়া যায়।

 2. জনপদ কী?

উত্তর: “প্রাচীন যুগে সমগ্র ভূখণ্ড ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল, যা বিভিন্ন জনগোষ্ঠীর নাম অনুসারে জনপদ হিসেবে পরিচিতি লাভ করে।”

 3. “বাংলাদেশ নামটি প্রাচীন বাংলার কোন জনপদের নাম থেকে এসেছে?”

উত্তর: বঙ্গ ও বাঙাল জনপদ থেকে ‘বাংলাদেশ’ নাম হয়েছে।

 4. আকবরের শাসনামলে বাংলা কি নামে অভিহিত হতো?

উত্তর: সুবা-ই-বাংলা নামে অভিহিত হতো।

 5. আইন-ই-আকবরী গ্রন্থটির রচয়িতা কে?

 উত্তর: “মোগল সম্রাট আকবরের শাসনামলের প্রশাসনিক, সামাজিক ও অর্থনৈতিক নীতিমালা নিয়ে রচিত ‘আইন-ই-আকবরী’ গ্রন্থটি প্রখ্যাত ইতিহাসবিদ ও রাজদরবারের অন্যতম সদস্য শেখ আবুল ফজল রচনা করেন।”

 6. বাংলার জনপদগুলোর নাম লেখ?

উত্তর: বঙ্গ, পুঞ্জ, সুক্ষা বা রাঢ়, গৌড়, সমতট, বরেন্দ্র, হরিকেল ইত্যাদি।

 7. পুণ্ড্র কী?

উত্তর: পুণ্ড্র বাংলার একটি প্রাচীন জনপদ।

8. “বাংলাদেশের প্রাচীন জনগোষ্ঠী কোন জাতির অন্তর্গত?”

উত্তর: “অস্ট্রালয়েড বা অস্ট্রিক জাতিগোষ্ঠীভুক্ত মানুষরা ছিল বাংলাদেশের আদি জনপদের অধিবাসী।”

9. বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি?

উত্তর: বাঙালিদের উপর অস্ট্রিক নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি।

10. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?

উত্তর: পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ হলো- বাংলাদেশ।

11. বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? অথবা, বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি?

উত্তর: বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন হলো- চর্যাপদ।

12. চর্যাপদ কোথায় পাওয়া যায়?

উত্তর: চর্যাপদ নেপালের রাজ দরবারে পাওয়া যায়।

13. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?

উত্তর: বাংলা ভাষার উদ্ভব হয়েছে ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে।

অধ্যায় 2

“উপমহাদেশ বিভক্তির প্রেক্ষাপটে স্বাধীন অখণ্ড বাংলার ভাবনা, ১৯৪৭”

 

 14. লাহোর প্রস্তাব কি ছিল?

 উত্তর: উপমহাদেশের উত্তর, পশ্চিম ও পূর্বাঞ্চলীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহের মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্রসমূহ গঠনের সিদ্ধান্ত, আঞ্চলিক স্বাধিকার, আত্মনিয়ন্ত্রণ অধিকার ও সার্বভৌমত্ব অর্জনই ছিল এ প্রস্তাবের মূল কথা।

 15. “লাহোর প্রস্তাব উত্থাপনের সাল কী?”

 উত্তর: “লাহোর প্রস্তাব, যা ইতিহাসে গুরুত্বপূর্ণ, তা ১৯৪০ সালের ২৩ মার্চ উত্থাপন করা হয়।”

 16. ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ কে উত্থাপন করেন?

 উত্তর: “শেরে রাংলা এ. কে. ফজলুল হক ছিলেন ঐতিহাসিক লাহোর প্রস্তাবের প্রবর্তক।”

 17. অখণ্ড বা অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?

 উত্তর: শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

 18. বঙ্গভঙ্গ কবে হয়? অথবা, বঙ্গভঙ্গ কখন হয়?

 উত্তর: বঙ্গভঙ্গ হয় ১৯০৫ সালে।

 19. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?

 উত্তর: “১৯১১ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করে।”

 20. মুসলিম লীগের প্রতিষ্ঠা-সংক্রান্ত তথ্য লিখ।

উত্তর: মুসলিম লীগ ১৯০৬ সালে নবাব সলিমুল্লাহর নেতৃত্বে ঢাকায় প্রতিষ্ঠিত হয়।

 21. বঙ্গভঙ্গ কত সালে, কে ঘোষণা করেন?

 উত্তর: “লর্ড কার্জন ১৯০৫ সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেন।”

 22. কাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়?

 উত্তর: হোসেন শহিদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়।

 23. অবিভক্ত বাঙলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

 উত্তর: “ভারত বিভক্ত হওয়ার আগে অবিভক্ত বাংলা প্রদেশের সর্বশেষ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন হোসেন শহিদ সোহরাওয়ার্দী।”

 24. অখণ্ড বাংলার ধারণাটি প্রথম কার পক্ষ থেকে উঠে আসে?

উত্তর: হোসেন শহিদ সোহরাওয়ার্দী এই প্রস্তাব উত্থাপন করেন।

 25. “ভারতকে দুই ভাগে বিভক্ত করার জন্য কোন আইন কার্যকর করা হয়েছিল?”

 উত্তর: “১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন ভারত বিভাজনের ভিত্তি ছিল।”

26. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।

অধ্যায় 3

পাকিস্তান : রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য

  27. পাকিস্তানের জন্ম হয় কবে?

 উত্তর: পাকিস্তানের জন্ম হয় ১৯৪৭ সালের ১৪ আগস্ট।

 28. “পূর্ব বাংলার নাম কখন থেকে পূর্ব পাকিস্তান নামে অভিহিত হয়?”

 উত্তর: ১৯৪৭ সালে বিভক্ত পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় ১৯৫৬ সালে।

 29. পশ্চিম পাকিস্তানের প্রদেশ কয়টি?

 উত্তর: পশ্চিম পাকিস্তানের প্রদেশ ৪টি।

 30. “বাংলা ও উর্দু ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাবকারী কে ছিলেন?”

 উত্তর: কংগ্রেস সদস্য ধীরেন্দ্র নাথ দত্ত।

 31. পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

 উত্তর: পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান।

 32. “পাকিস্তানে প্রথম সংবিধান তৈরি বা গৃহীত হয় কত সালে?”

 উত্তর: ১৯৫৬ সালে।

 33. স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে?

 উত্তর: “১৯৪৭ সালে ভারত বিভক্তির মাধ্যমে পাকিস্তান স্বাধীনতা লাভ করার পর, দেশটির প্রথম গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুসলিম লীগ নেতা এবং পাকিস্তান সৃষ্টির অন্যতম প্রধান স্থপতি মুহাম্মদ আলী জিন্নাহ।”

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রশ্নোত্তর

অধ্যায় 4

ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা

 34. যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?

 উত্তর: “১৯৫৪ সালের নির্বাচন ছিল যুক্তফ্রন্টের।”

 35. যুক্তফ্রন্টের ২১ দফার ১ম দফা কি ছিল?

 উত্তর: “বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার দাবি যুক্তফ্রন্টের ২১ দফার মধ্যেই সর্বপ্রথম উত্থাপন করা হয়।”

36. কার নেতৃত্বে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়?

 উত্তর: শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে।

 37. বাংলা একাডেমির পূর্বনাম কি?

 উত্তর: বাংলা একাডেমির পূর্বনাম বর্ধমান হাউস।

 38. আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?

 উত্তর: ২৩ জুন ১৯৪৯ সালে।

 39. “পূর্ব বাংলার নাম কখন থেকে পূর্ব পাকিস্তান নামে পরিচিত হয়?”

 উত্তর: ১৯৫৬ সালে।

 40. তমদ্দুন মজলিস কি?

 উত্তর: “২ সেপ্টেম্বর ১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক আবুল কাশেম বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার লক্ষ্যে একটি সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলেন, যার নাম তমদ্দুন মজলিস।”

 41. তমদ্দুন মজলিশ কে প্রতিষ্ঠা করেন? অথবা, “তমুদ্দুন মজলিস” কার নেতৃত্বে গঠিত হয়েছিল?

 উত্তর: “ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবুল কাশেম নবীন অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।”

 42. ‘তমদ্দুন মজলিশ’ কখন গঠিত হয়?

 উত্তর: তমদ্দুন মজলিশ গঠিত হয়- ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর।

 43. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ -গানটি কে লিখেছেন?

 উত্তর: “আব্দুল গাফফার চৌধুরী রচনা করেছেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি।”

 44. কোন বছরে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?

উত্তর: ১৯৫৬ সালের সংবিধানে বাংলার এই মর্যাদা নিশ্চিত করা হয়।

45. ভাষা আন্দোলনের দু’জন শহিদের নাম লিখ।

উত্তর: রফিক ও শফিক।

46. জাতিসংঘের কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?

উত্তর: ইউনেস্কো।

47. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: “ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত হয় ১৯২১ সালে।”

48. মহান ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে কে?

উত্তর: ইউনেস্কো।

49. “বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে সংবিধানে কখন অন্তর্ভুক্ত করা হয়?”

উত্তর: “বাংলা ভাষাকে ১৯৫৬ সালের সংবিধানে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয়।”

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রশ্নোত্তর

অধ্যায় 5

সামরিক শাসন

50. সামরিক শাসন কী?

 উত্তর: “সামরিক শাসন বলতে বোঝানো হয়, যখন একটি দেশের শাসনক্ষমতা সামরিক বাহিনীর হাতে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে চলে যায় এবং তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে বা সরাসরি শাসন করে।”

 51. “কার নেতৃত্বে পাকিস্তানে প্রথমবারের মতো সামরিক শাসন কার্যকর করা হয়?”

উত্তর”ইস্কান্দার মির্জা ছিলেন পাকিস্তানে প্রথম সামরিক শাসন আরোপকারী।”

 52. “পাকিস্তানে সামরিক শাসন প্রথম কবে শুরু হয়?”

 উত্তর: “পাকিস্তানে প্রথম সামরিক শাসন ৭ অক্টোবর ১৯৫৮ সালে আরোপ করা হয়।”

 53. মৌলিক গণতন্ত্র কি?

উত্তর: ক্ষমতা দখলের এক বছর পর ১৯৫৯ সালের ২৭ অক্টোবর আইয়ুব খান ‘মৌলিক গণতন্ত্র আদেশ’ জারি করেন। এ আদেশ বলে তিনি স্থানীয় সরকারের চার স্ত রবিশিষ্ট যে পরিকল্পনা করে তার নামকরণ করা হয় মৌলিক গণতন্ত্র। এটিকে বুনিয়াদি গণতন্ত্রও বলা হয়।

 54. মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেছিলেন? অথবা, মৌলিক গণতন্ত্র আদেশ জারি কে করেন?

 উত্তর: সামরিক শাসক আইয়ুব খান।

 55. কখন মৌলিক গণতন্ত্র আদেশ জারি করা হয়? অথবা, মৌলিক গণতন্ত্রের আদেশ কবে

জারি করা হয়?

 উত্তর: “মৌলিক গণতন্ত্র সম্পর্কিত আদেশ ১৯৫৯ সালের ২৭ অক্টোবর প্রকাশিত হয়।”

 56. মৌলিক গণতন্ত্রের স্তর কয়টি?

 উত্তর: মৌলিক গণতন্ত্রের স্তর চারটি।

 57. মৌলিক গণতন্ত্রের ভোটাধিকার ছিল কত জনের? অথবা, মৌলিক গণতন্ত্রীর সংখ্যা কত

ছিল?

উত্তর: ৮০ হাজার।

 58. “কোন বছর এবং তারিখে ফিল্ড মার্শাল আইয়ুব খান পাকিস্তানে সামরিক শাসন চালু করেন?

উত্তর: ১৯৫৮ সালের ২৮ অক্টোবর।”

 59. LFO সংক্ষেপটি কী অর্থ নির্দেশ করে?

উত্তর: LFO-এর পূর্ণরূপ হলো ‘Legal Framework Order’।

 60. EBDO-এর পূর্ণরূপ কী?

 উত্তর: EBDO: Elective Bodies Disqualification Order.

 61. PODO-এর পূর্ণরূপ কী?

 উত্তর: PODO: পাবলিক অফিসারদের অযোগ্যতা আদেশ.

 62. আইয়ুব খান গঠিত শিক্ষা কমিশনের নাম কি?

 উত্তর: “শরীফ খান শিক্ষা কমিশন পাকিস্তানে আইয়ুব খান সরকারের সময় গঠিত হয়।”

 63. আইয়ুব খানের পতন হয় কত খ্রিস্টাব্দে?

 উত্তর: ২৫ মার্চ ১৯৬৯ সালে আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন।”

অধ্যায় 6

 জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন

 64. আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজন আসামি ছিল?

 উত্তর: “মোট ৩৫ জনকে আগরতলা মামলায় অভিযুক্ত করা হয়, যাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিলেন।”

 65. আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন?

 উত্তর: “আগরতলা মামলায় প্রধান আসামি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লিখিত ছিল।”

 66. ঐতিহাসিক ছয়-দফা দাবি কে উত্থাপন করেন? অথবা, ঐতিহাসিক ৬-দফা কে ঘোষণা করেন?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 67. ঐতিহাসিক ছয়দফা কবে, কোথায় ঘোষিত হয়?

উত্তর: “১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে ঐতিহাসিক ছয়দফা ঘোষণা করা হয়।”

 

 অধ্যায় 7

১৯৬৯ এর গণ-অভ্যুত্থান ও ১১-দফা আন্দোলন

 68. গণঅভ্যুত্থান কত সালে হয়?অথবা, কত সালে গণঅভ্যুত্থান হয়?

 উত্তর: গণঅভ্যুত্থান হয় ১৯৬৯ সালে।

 69. সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বনাম কি?

 উত্তর: সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বনাম রেসকোর্স ময়দান।

 70. ‘এগারো দফা’- কখন ঘোষণা করা হয়?

 উত্তর: ‘এগারো দফা’ ১৯৬৯ সালে ঘোষণা করা হয়।

 71. ঊনসত্তরের গণঅভ্যুত্থানে কারা নিহত হন?

উত্তর: উনসত্তরের গণঅভ্যুত্থানে আসাদ, ড. শামসুজ্জোহা, মতিউর রহমান নিহত হন।

72. “১৯৭০ সালের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কোন রাজনৈতিক দল?

উত্তর: “১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রধান সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচিত হয়।”

73. “জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত আসন সংখ্যা কত ছিল?”

উত্তর: পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল ১৬৯ টি (১৬২টি সাধারণ ও ৭ টি সংরক্ষিত মহিলা আসন)।

 74. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদে আওয়ামী লীগ কতটি আসনে বিজয়ী হয়?

উত্তর: ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের ১৬৭টি আসনে জয়লাভ করে।

 76. ৭ই মার্চ বিখ্যাত কেন?

 উত্তর: “বঙ্গবন্ধুর বিখ্যাত ভাষণ ৭ই মার্চ অনুষ্ঠিত হয়।”

 77. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তার ভাষণটি কোথায় দেন?

 উত্তর: “১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণ দেন, যা স্বাধীনতার ডাক হিসেবে বিবেচিত হয়।”

 78. বঙ্গবন্ধুকে কবে গ্রেপ্তার করা হয়?

 উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ রাত্রে।

 79. বঙ্গবন্ধুকে পশ্চিম পাকিস্তানের কোন কারাগারে আটক রাখা হয়?

 উত্তর: মিয়াওয়ালী কারাগারে।

 80. “বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার তারিখ কী?”

 উত্তর: ২৫ শে মার্চ ১৯৭১ রাত বারোটার পর। অথাৎ- ২৬ শে মার্চ-এর পথম প্রহর, ১৯৭১।

 81. কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন?

 উত্তর: “প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং পরে ২৭ মার্চ তাঁর পক্ষ থেকে মেজর জিয়াউর রহমান এই ঘোষণা পাঠ করেন।”

অধ্যায় 9

মুক্তিযুদ্ধ-১৯৭১

 82. ‘অপারেশন সার্চলাইট’ কি?

 উত্তর: “১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের ওপর যে নৃশংস হামলা চালায়, তা ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিচিত। এই অভিযানের মাধ্যমে তারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক গণহত্যা চালায়, যা ২৫ মার্চের ভয়াল রাত হিসেবে ইতিহাসে চিহ্নিত।”

 83. ‘অপারেশন সার্চলাইট’ কবে কোথায় পরিচালিত হয়?

 উত্তর: ‘অপারেশন সার্চলাইট’ নামে পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম অভিযানটি ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে ঢাকায় চালানো হয়।”

 84. Genocide” শব্দটির অর্থ কী?

 উত্তর: “Genocide” শব্দটির অর্থ গণহত্যা।

 85. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?

 উত্তর: “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষিত সর্বাধিনায়ক।”

86. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি?

উত্তর: মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব-বীরশ্রেষ্ঠ।

 87. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?

 উত্তর: “মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম. এ. জি. ওসমানী।”

 88. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

উত্তর: মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ মোট ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।

89. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তাজউদ্দিন আহমেদ

90. অস্থায়ী সরকার কবে ও কোথায় শপথ গ্রহণ করে?

উত্তর: ১৭ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম বাগানে মুজিবনগর বা প্রবাসী সরকার শপথ গ্রহণ করে।

91. ১৯৭১ সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর: অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম দায়িত্বে ছিলেন।

92. স্বাধীন বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন।

93. ‘অপারেশন জ্যাকপট’ কি ছিল?

উত্তর: পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে নৌপথের মাধ্যমে সৈন্য ও সামরিক সরঞ্জাম পরিবহনের পরিকল্পনা ব্যর্থ করা।

94. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথমবার কবে উত্তোলিত হয়?

উত্তর: ২ মার্চ ১৯৭১ সালে প্রথমবার বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

95. দু’জন মহিলা বীর প্রতীক কারা?

উত্তর: তারামন বিবি ও ড. সেতারা বেগম বাংলাদেশের দুজন মহিলা বীর প্রতীক।

96. কোথায় প্রথমবার বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?

উত্তর: “প্রথমবার বাংলাদেশের পতাকা উত্তোলিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে।”

97. কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?

উত্তর: স্বাধীন বাংলাদেশের প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ছিল ভারত।

98. বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম দেশ কোনটি?

উত্তর: সেনেগাল ছিল প্রথম মুসলিম দেশ যা বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

99. বাংলাদেশের স্বাধীনতা দিবস কখন পালিত হয়?

উত্তর: প্রতি বছর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হয়।

100. শেখ মুজিবুর রহমানকে কখন মুক্তি দেওয়া হয়?

উত্তর: ৮ জানুয়ারি ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয়।

101.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন স্বদেশে ফিরে আসেন?

উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মাটিতে স্বদেশ প্রত্যাবর্তন করেন।

102. কত তারিখে ‘গণপরিষদ আদেশ’ জারি করা হয়?

উত্তর: “‘গণপরিষদ আদেশ’ ২৩ মার্চ ১৯৭২ সালে জারি করা হয়েছিল।”

103. গণপরিষদের সদস্য সংখ্যা কত?

উত্তর: গণপরিষদের সদস্য সংখ্যা ৪০৩ জন।

104. বাংলাদেশ সংবিধান রচনা কমিটির প্রধান কে?

উত্তর: বাংলাদেশ সংবিধান রচনা কমিটির প্রধান ড. কামাল হোসেন।

105. বাংলাদেশ সংবিধানের কতটি মূলনীতি আছে?

উত্তর: বাংলাদেশ সংবিধানের ৪টি মূলনীতি আছে।

106. ১৯৭২-এর সংবিধানের মূলনীতি কি ছিল?

উত্তর: ১৯৭২-এর সংবিধানের মূলনীতি হলো- জাতীয়বাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।

107. “বাকশাল” গঠিত হয় কোন সংশোধনীর মাধ্যমে?

উত্তর: “সংবিধানের চতুর্থ সংশোধনী প্রণয়নের মাধ্যমে বাকশাল গঠন করা হয়।”

108. বাংলাদেশের সাংবিধানিক নাম কি?

উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

109. শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর রাষ্ট্রক্ষমতা কার হাতে যায়?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর রাষ্ট্রক্ষমতা দখল করেন খন্দকার মোশতাক আহমদ।

110. “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের কতজন সদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডে নিহত হন?”

উত্তর: ২১ জনকে।

111. কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দেন?
উত্তর: “১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সভায় বাংলায় ভাষণ দেন।”

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস সাজেশন পেতে এখানে ক্লিক করুন

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রশ্নোত্তর

📚 বি.দ্র: “ক-বিভাগ” সাধারণত হুবহু কমন আসে না। তবে উপরিউক্ত অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর অনুশীলন করলে বোর্ড প্রশ্নের ৮০–৯০% কমন পাওয়ার সুযোগ রয়েছে। প্রতিটি শিক্ষার্থীকে অধ্যয়ন ও মনোযোগের সঙ্গে অনুশীলনের পরামর্শ দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *