🔥 আমাদের সর্ট সাজেশন পেতে +8801670-805850 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 🔥
রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন
জাতীয় বিশ্ববিদ্যালয়
বিষয় কোড: 221905

[অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এই রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে]
ক বিভাগ
1. ‘Feminism’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: ‘Feminism’ শব্দটি ফরাসি শব্দ Femme থেকে এসেছে।
2. Eco-Feminism বলতে কী বোঝায়?
উত্তর: Eco-Feminism হলো এমন একটি ধারণা যা পরিবেশ রক্ষা ও নারীবাদের আন্দোলনকে একসাথে মিলিয়ে চালানো হয়।
3. CEDAW এর পূর্ণরূপ কী?
উত্তর: সমস্ত প্রকার নারী বৈষম্য দূরীকরণের জন্য আন্তর্জাতিক সমঝোতা’ বা Convention on the Elimination of All Forms of Discrimination Against Women, মহিলাদের বিরুদ্ধে বৈষম্যের অবসান ঘটানোর লক্ষ্যে গৃহীত একটি বিশ্বব্যাপী চুক্তি।
4. ‘The Second Sex’ গ্রন্থের লেখক কে?
উত্তর: সিমন দ্য ব্যুভেয়ার।
5. ‘Subversive Women’ গ্রন্থের লেখক কে?
উত্তর: সাকসিয়া ভিয়ারিঙ্গা (Saksia Wieringa)।
6. SDG এর পূর্ণরূপ কী?
উত্তর: Sustainable Development Goals।
7. MDG এর পূর্ণরূপ কী?
উত্তর: Millennium Development Goals।
8. WID এর পূর্ণরূপ কী? এবং এর অর্থ কী?
উত্তর:Women in Development বা WID একটি ধারণা যা নারীদের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা এবং তাদের অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দেয়।
9. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
উত্তর: প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
10. কোন বছরকে আন্তর্জাতিক নারীবর্ষ ঘোষণা করা হয়েছিল?
উত্তর: ১৯৭৫ সালকে আন্তর্জাতিক নারীবর্ষ ঘোষণা করা হয়েছিল।
11. কোন দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হয়?
উত্তর: ১৯৭৬ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সময়কে আন্তর্জাতিক নারী দশক বলা হয়।
12. নারী বিষয়ক প্রথম বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: মেক্সিকো সিটিতে।
13. চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় হয়েছিল?
উত্তর: চীনের রাজধানী বেইজিংয়ে।
14. ‘বেইজিং প্লাস টেন’ সম্মেলন কবে হয়েছিল?
উত্তর: ২০০৫ সালের ১১ মার্চ।
15. নারী হয়ে জন্ম নেওয়া হয় না, নারীতে পরিণত হওয়া হয়’— এই ভাবধারার উক্তিটি কার?
উত্তর: সিমন দ্য ব্যুভেয়ার।
।
16. বিধবা বিবাহ প্রবর্তন করেন কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
17. কোন সমাজে বিবাহ রেজিস্ট্রি বাধ্যতামূলক?
উত্তর: মুসলিম সমাজে।
18. ভারতের নারীরা কবে ভোটাধিকার পেয়েছে?
উত্তর: ১৯৪৯ সালে।
19. পৃথিবীর প্রথম নারী রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: ইসাবেলা পেরন (আর্জেন্টিনা)।
20. পৃথিবীর প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: শ্রীমাভো বন্দরনায়েক (শ্রীলঙ্কা)।
21. বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধ আইন পাস হয়?
উত্তর: ১৯৮০ সালে।
22. বাংলাদেশে নারী জাগরণের পথিকৃৎ হিসেবে কাকে বলা হয়?
উত্তর: বেগম রোকেয়া।
23. নারীবাদ বলতে কী বোঝায়?
উত্তর: নারীর অধিকার, সমতা ও স্বাধীনতার পক্ষে জ্ঞান, চিন্তা ও মতবাদের সমষ্টিকে নারীবাদ বলা হয়।
24. জেন্ডার বলতে কী বোঝায়?
উত্তর: সামাজিকভাবে গঠিত ধারণা, যা পুরুষ ও নারীর ভূমিকা, সম্পর্ক ও পার্থক্য নির্ধারণ করে।
25. ইভটিজিং কী?
উত্তর: জনসমক্ষে বা রাস্তাঘাটে নারীদের উদ্দেশে অশালীন ইঙ্গিত বা মন্তব্যের মাধ্যমে উত্যক্ত করাকে ইভটিজিং বলা হয়।
26. নারীর দ্বৈত ভূমিকা কী?
উত্তর: পরিবারে দায়িত্ব পালন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ—এই দুই ক্ষেত্রেই নারীর ভূমিকা।
27. কৃষ্ণাঙ্গ নারীবাদ বলতে কী বোঝায়?
উত্তর: কৃষ্ণাঙ্গ নারীদের জাতি, বর্ণ, লিঙ্গ ও শ্রেণি-ভিত্তিক বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে মুক্তি আন্দোলনকে কৃষ্ণাঙ্গ নারীবাদ বলা হয়।
28. পিতৃতন্ত্র কী?
উত্তর: এমন সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পুরুষকে নারীর তুলনায় শ্রেষ্ঠ ও প্রভাবশালী মনে করা হয়।
29. কে প্রথম সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায়।
30. বাংলাদেশে মহিলাদের জন্য কোন পৃথক মন্ত্রণালয় রয়েছে?
উত্তর: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
।
31. বাংলাদেশে বর্তমানে জাতীয় সংসদে মহিলাদের জন্য কতটি আসন সংরক্ষিত?
উত্তর: ৫০টি আসন।
32. ইউনিয়ন পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা কত?
উত্তর: ৩টি আসন।
33. নারী অপহরণের সর্বোচ্চ শাস্তি কী?
উত্তর: মৃত্যুদণ্ড।
34. দু’জন নারীবাদী লেখকের নাম লেখ।
উত্তর: মেরি ওলস্টোনক্রাফট এবং বেটি ফ্রাইডেন।
35. একজন রেডিক্যাল নারীবাদী লেখকের নাম লেখ।
উত্তর: মেরি ডেলি।
36. বাংলাদেশে মহিলাদের প্রতি সহিংসতা বলতে কী বোঝায়?
উত্তর: লিঙ্গভিত্তিক এমন সব কার্যকলাপ, যা নারীর শারীরিক, যৌন বা মানসিক ক্ষতি করে বা করার সম্ভাবনা থাকে।
37. ফতোয়া কী?
উত্তর: ধর্মীয় আইন বিশেষজ্ঞ বা মুফতি কর্তৃক প্রদত্ত ইসলামি বিধান বা ব্যাখ্যাকে ফতোয়া বলা হয়।