সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন : অনার্স ২য় বর্ষের

🔥 আমাদের সর্ট সাজেশন পেতে +8801670-805850 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 🔥

সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন

অনার্স দ্বিতীয় বর্ষ
ডিপার্টমেন্ট: সমাজকর্ম
বিষয় কোড:-222111

 

সমাজবিজ্ঞান পরিচিতি

[অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এই সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে]

ক বিভাগ

 

1. সমাজবিজ্ঞানের জনক কে?
উত্তর: অগাস্ট কোঁৎ (Auguste Comte).

2. ‘সমাজবিজ্ঞান প্রতিষ্ঠানের বিজ্ঞান।’-উক্তিটি কার?
উত্তর: এমিল ডুর্খেইমের।

3. বিশ্বায়ন প্রক্রিয়ার প্রধান হাতিয়ার কি?
উত্তর: যোগাযোগ ও ব্যবসায় প্রসার ঘটানো।

4. ‘Cultural Lag’ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: Cultural Lag তত্ত্বের প্রবক্তা হচ্ছেন সমাজবিজ্ঞানী অগবার্ণ।

5. “সংস্কৃতি হলো আমরা যা এবং সভ্যতা হলো আমরা যা ব্যবহার করি বা আমাদের যা আছে।”-উক্তিটি কার?
উত্তর: ম্যাকাইভার ও পেজ।

6. ‘Urbanism’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: লুইস ওয়ার্থ।

7. WID এর পূর্ণরূপ কি?
উত্তর: WID এর পূর্ণরূপ হলো- Women In Development

8. কত তারিখ ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালন করা হয়?
উত্তর: ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ উদযাপন করা হয়।

9. জাতিবর্ণ প্রথা প্রধানত কত প্রকার?
উত্তর: চার প্রকার। যথা-১. ব্রাহ্মণ, ২. ক্ষত্রিয়, ৩. বৈশ ও ৪. শূদ্র।

10. বিচ্যুতি কি?
উত্তর: বিচ্যুতি হচ্ছে এমন এক আচরণ যা কোন গোষ্ঠী ব

11. শিল্প বিপ্লবের সূচনা হয় কত শতকে?
উত্তর: আঠারো শতকে ইংল্যান্ডে।

12. STD কি?
উত্তর : STD = Sexually Transmited Disease

13. অগাস্ট কোঁৎ সর্বপ্রথম কত সালে ‘Sociology’ শব্দটি ব্যবহার করেন?
উত্তর: অগাস্ট কোঁৎ ১৮৩৯ সালে Sociology শব্দটি চয়ন করেন।

14. ‘সমাজবিজ্ঞান সামাজিক আচরণ ও মানবীয় গোষ্ঠীর নিয়মতান্ত্রিক পাঠ’-উক্তিটি কার?
উত্তর: হার্বাট স্পেন্সার (Herbert Spencer)।

15. পাল্টা সংস্কৃতি কী?
উত্তর: যখন কোনো উপসংস্কৃতি প্রধান সংস্কৃতির সঙ্গে সংঘাত করে বা তার বিরোধিতা করে, তখন তাকে পাল্টা সংস্কৃতি বলা হয়।

16. ‘যান্ত্রিক সংহতি’ প্রত্যয়টি কে প্রদান করেন?
উত্তর: এমিল ডুর্খেইম-এর।

17. নগর মানসিকতা কী?
উত্তর: নগরের সদস্য হিসেবে একজন মানুষ যে সমস্ত আচার-আচরণ, মূল্যবোধ, বিশ্বাস, রুচিবোধ, অভ্যাস শিখে থাকে এবং নগরের সদস্য হিসেবে যেসব সুযোগ-সুবিধা ভোগ করে থাকে সেসবের সমন্বিত রূপই হলো নগর মানসিকতা।

18. দ্য প্রোটেস্টান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অব ক্যাপিটালিজম” নামক বইটি কার লেখা?
উত্তর: মার্টিন লুথার।

19. বস্তি কী?
উত্তর: আর্থ-সামাজিক সুযোগ-সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী শহরের পরিবেশে অপরিকল্পিতভাবে দুর্বল, ভঙ্গুর, অপসির ও অপরিচ্ছন্নভাবে যখন কোন ঘনবসতিপূর্ণ নোংরা আবাসস্থল গড়ে তোলে তখন তাকে বস্তি বলে।

20. দুর্যোগ ব্যবস্থাপনার ধাপসমূহ কী?
উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলো হলো: দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী।

21. সুপ্রীম কোর্টের বিভাগ কয়টি ও কি কি?
উত্তর: সুপ্রীম কোর্টের বিভাগ ২টি। ১. হাইকোর্ট বিভাগ ও ২. আপিল বিভাগ।

22. সামাজিক নিয়ন্ত্রণের প্রধান বাহন কি কি?
উত্তর: সামাজিক নিয়ন্ত্রণের প্রধান বাহন পরিবার, শিক্ষা, প্রতিষ্ঠান, সঙ্গীদল, “ধর্মীয় আদর্শ।

23. ‘গ্লোবাল ভিলেজ’ ধারণাটি কার?
উত্তর: মার্শাল ম্যাকলুহান।

24. AIDS-এর পূর্ণ অভিব্যক্তি কী?
উত্তর: AIDS – Acquired Immune Deficiency Syndrome

25. Verstehen শব্দের অর্থ কি?
উত্তর: Verstehen শব্দের অর্থ অন্তরদৃষ্টি।

26. উপ-সংস্কৃতি কি?
উত্তর: বৃহত্তর সমাজব্যবস্থার মধ্যে প্রাধান্যসৃষ্টিকারী সংস্কৃতির উপাদানসমূহ যেমন- অবশ্য পালনীয় রীতি-নীতি, প্রথা, বিশ্বাস আদর্শ, মূল্যবোধ ইত্যাদি ক্ষেত্রে যে ভিন্নতা- এই ভিন্নতর সংস্কৃতির অংশকে বলা হয় উপসংস্কৃতি।

27. অতিনগরায়ন কি?
উত্তর: নগরে প্রচলিত সুযোগ-সুবিধা গ্রহণের আশায় যখন নগরে জনসংখ্যার চাপ অতিমাত্রায় বৃদ্ধি পায় তখন উদ্ভূত পরিস্থিতির সঙ্গে নগরবাসী খাপ খাওয়াতে পারে না। নগরের ঐরূপ পরিস্থিতিকে অতি নগরায়ণ বলা হয়’।

28. WID-এর পূর্ণরূপ কি?
উত্তর: WID-এর পূর্ণরূপ হলো- Women In Development.

29. নারী আধীনতা বলতে কি বুঝ?
উত্তর : বিভিন্ন আঙ্গিকে নারীকে পুরুষের অধীন করে রাখার নামই হলো নারী অধীনতা।

30. লিঙ্গ বৈষম্য কি?
উত্তর: নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদই হলো নারী বৈষম্য।

31. STD-এর পূর্ণরূপ কি?
উত্তর: STD-এর পূর্ণনাম Sexually Transmited Disease.

32. বিপরীত সংস্কৃতি কি?
উত্তর : যখন উপসংস্কৃতি মূল সংস্কৃতির বিরোধিতা করে এবং তার মূল নীতি ও মূল্যবোধ প্রত্যাখ্যান করে একেবারে ভিন্ন ধরণের জীবনাচরণ ও মূল্যবোধ গ্রহণ করে, তখন একে বিপরীত বা পাল্টা সংস্কৃতি বলা হয়।

33. পিলোরী কি?
উত্তর: পিলোরী হলো কাষ্টা নির্মিত শাস্তিস্তম্ভ বিশেষ।

34. বিচ্যুতি কি?
উত্তর: বিচ্যুতি হচ্ছে এমন এক আচরণ যা কোন গোষ্ঠী বা সমাজের মূল্যবোধকে ভঙ্গ করে।

35. সাংস্কৃতিক অনুমোদন বলতে কি বুঝ?
উত্তর : সাংস্কৃতিক অনুমোদন হলো আইন অমান্য করার শাস্তি বা এটি মান্য করার পুরস্কার।

36. এমিল ডুর্খেইমের মতে, ‘সামাজিক ঘটনা’ কি?
উত্তর : সামাজিক ঘটনা বলতে বোঝানো হয় একটি সমাজের মানুষের সম্মিলিত চিন্তা, বিশ্বাস, আচরণগত প্রবণতা ও রীতিনীতির প্রকাশ।

37. সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রপঞ্চেয় বিজ্ঞান -উক্তিটি কার?
উত্তর: এফ. এইচ. গিডিংস (F. H. Gidding)।

38. The Division of Labour in Society” গ্রন্থটি কে রচনা করেছেন?
উত্তর: “The Division of Labour in Society” গ্রন্থের লেখক হলেন এমিল ডুর্খেইম।

39. ‘Cultural diffusion’ প্রত্যয়টির অর্থ কী?
উত্তর: ‘Cultural diffusion’ প্রত্যয়টির অর্থ সাংস্কৃতিক ব্যপ্তিবাদ।

40. দুটি অবস্তুগত সংস্কৃতির উদাহরণ দাও।
উত্তর : ১. সাহিত্য ও ২. শিল্পকলা।

41. নগর মানসিকতা কী?
উত্তর : নগর মানসিকতা হলো এমন এক ধরণের দৃষ্টিভঙ্গি বা জীবনধারা, যা মূলত শহরজীবনের অভিজ্ঞতা ও পরিবেশের প্রভাবে মানুষের মধ্যে গড়ে ওঠে।

42. WAD-এর পূর্ণরূপ লিখ।
উত্তর: WAD এর পূর্ণরূপ হলো- Women and Development.

43. মেগাসিটি কী?
উত্তর: কোন মেট্রোপলিটন এলাকার জনসংখ্যা ৫০ লক্ষ বা তার বেশি হলে উক্ত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি হিসেবে অভিহিত করা যায়।

44. দুর্যোগ কত প্রকার?
উত্তর : দুর্যোগ দুই প্রকার। (ক) প্রাকৃতিক ও (খ) কৃত্রিম বা মনুষ্য সৃষ্টি।

45. বনশূন্যতা বলতে কী বুঝ?
উত্তর : বনশূন্যতা বলতে কোন এলাকায় বনভূমি কেটে ফেলাকে বোঝায়। বনভূমি কেটে বনভূমির পরিমাণ কমিয়ে আনাই হলো বনশূন্যতা।

46. সামাজিক নিয়ন্ত্রণের দুটি অনানুষ্ঠানিক বাহনের নাম লিখ।
উত্তর: সামাজিক নিয়ন্ত্রণের দুটি অনানুষ্ঠানিক বাহনের নাম হলো ব্যক্তিত্ব ও চিত্তবিনোদন।

47. বাংলাদেশে সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?
উত্তর: প্রফেসর ড. নাজমুল করিম।

48. জেন্ডার কী?
উত্তর: নারী ও পুরুষের সামাজিক বিভাজনকে জেন্ডার বলে

49. ‘সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্মের অধ্যয়ন’ -উক্তিটি কার?
উত্তর: ‘সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্মের অধ্যয়ন’ -উক্তিটি করেছেন সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার।

50. ‘Positive Philosophy’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: Auguste Comte.

51. IBRD-এর পূর্ণরূপ লিখ।
উত্তর: IBRD-এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development.

52. কেন্দ্রিক অঞ্চল তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: কেন্দ্রিক অঞ্চল তত্ত্বের প্রবক্তা আর্নেস্ট বার্জেস (১৯২৫)।

53. ‘Globalization’ প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর : ‘Globalization’ প্রত্যয়টি প্রথম Theodore Levitt ব্যবহার করেন।

54. প্রতীক কি?
উত্তর: প্রতীক হলো এমন ধরনের চিহ্ন যা কোনো ধারণা, বস্তু বা সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।

55. সংখ্যালঘু কি?
উত্তর: সংখ্যালঘু বলতে সেইসব জনগোষ্ঠীকে বোঝানো হয়, যারা কোনো বৃহৎ সমাজ বা রাষ্ট্রের মধ্যে বসবাস করে এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী গোষ্ঠীর অধীনে থাকে।

56. দুর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলো কি?
উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় তিনটি। যথা- ১. দুর্যোগপূর্ব প্রস্তুতি, ২. দুর্যোগকালীন প্রস্তুতি এবং ৩. দুর্যোগ পরবর্তী প্রস্তুতি।

57. বিচ্যুতি কি?
উত্তর: বিচ্যুতি হচ্ছে এমন এক আচরণ যা কোনো গোষ্ঠী বা সমাজের মূল্যবোধকে ভঙ্গ করে।

58. এসটিডি কি?
উত্তর:এসটিডি একটি যৌনাচার পরিবাহিত রোগ।

59. ভদ্রবেশী অপরাধ কি?
উত্তর: সমাজে উঁচুপদে আসীন ব্যক্তিবর্গ তাদের আনুষ্ঠানিক ও পেশাগত ক্ষমতা প্রয়োগ বা অপপ্রয়োগের মাধ্যমে যে অপরাধমূলক কর্মকান্ড করে থাকে তাই ভদ্রবেশী অপরাধ।

60. বিশ্বব্যাপী উষ্ণায়নের প্রধান কারণ কোনটি?
উত্তর: বিশ্বব্যাপী উষ্ণায়নের প্রধান কারণ হলো বনভূমি ধ্বংস।

61. সমাজবিজ্ঞানকে সামাজিক প্রতিষ্ঠানগুলোর অধ্যয়ন হিসাবে বিবেচনা করেছেন কে?”
উত্তর: এমিল ডুর্খেইমের।

62. ‘Essays in Sociology’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Essays in Sociology’ গ্রন্থটির রচয়িতা হলেন ম্যাক্স ওয়েবার।

63. Ideal প্রত্যয়টি কার?
উত্তর: Ideal প্রত্যয়টি ম্যাক্স ওয়েবারের।

64. মেগাসিটি কী?
উত্তর: কোন মেট্রোপলিটন এলাকার জনসংখ্যা ৫০ লক্ষ বা তার বেশি হলে উক্ত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি হিসেবে অভিহিত করা যায়।

65. ‘Urbanism’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: লুইস ওয়ার্থ।

66. ‘WID’ এর পূর্ণরূপ কী?
উত্তর: WID এর পূর্ণরূপ হলো- Women In Development.

67. দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য কয়টি?
উত্তর: তিনটি। যথা : (ক) ক্ষয়ক্ষতি যথাসম্ভব এড়ানো, (খ) ত্রান ও পুনর্বাসন ও (গ) পুনরুদ্ধার।

68. সামাজিক অসমতার প্রধান কারণ কী?
উত্তর: অর্থনৈতিক বৈষম্য।

69. HIV এর পূর্ণরূপ লিখ।
উত্তর: HIV-এর পূর্ণ অর্থ- Human Immune Deficiency Virus.

70. বিশ্ব পরিবেশ দিবস কবে উদযাপন করা হয়?
উত্তর: ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ উদযাপন করা হয়।

71. ‘Cultural Lag’ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: Cultural Lag তত্ত্বের প্রবক্তা হচ্ছেন সমাজবিজ্ঞানী অগবার্ণ।

72. প্যারোল কী?
উত্তর: প্যারোল হচ্ছে সংশোধনের সে পদ্ধতি, যা দণ্ডপ্রাপ্ত অপরাধীদের আংশিক দণ্ডভোগ করার পর শর্তসাপেক্ষে মুক্তিপ্রদানের ব্যবস্থা করা হয়।

73. ‘দৃষ্টবাদ’ কী?
উত্তর: কেবল বৈজ্ঞানিক তথ্যাদির ভিত্তিতেই কোনো সত্যে উপনীত হওয়াকে দৃষ্টবাদ বলে।

74.. ‘The Suicide’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: “The Suicide” গ্রন্থটি এমিল ডুর্খেইম-এর লেখা।

75. অতি নগরায়ণ কী?
উত্তর: নগরে প্রচলিত সুযোগ-সুবিধা গ্রহণের আশায় যখন নগরে জনসংখ্যার চাপ অতিমাত্রায় বৃদ্ধি পায় তখন উদ্ভূত পরিস্থিতির সঙ্গে নগরবাসী খাপ খাওয়াতে পারে না। নগরের ঐরূপ পরিস্থিতিকে অতি নগরায়ণ বলা হয়।

76. IPCC-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: IPCC-এর পূর্ণরূপ হলো: Intergovernmental Panel on Climate Change (আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সংক্রান্ত межসরকারি প্যানেল)।

77. ‘Push Factor’ বলতে কী বোঝ?
উত্তর : বিকর্ষণজনিত কারণে যখন স্থানান্তর গমন হয় তাকে Push factor বলে।

78. হেপাটাইটিস-‘বি’ কীভাবে ছড়ায়?
উত্তর: হেপাটাইটিস-‘বি’ ভাইরাসটি মানুষের রক্তের মাধ্যমে ছড়ায়।

79. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
উত্তর: ৮ই মার্চ।

80. বিশ্ব উষ্ণায়ন কী?
উত্তর : পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা শতাব্দীর পর শতাব্দী বিভিন্ন কারণে বৃদ্ধি পাচ্ছে। যা পৃথিবীতে বিভিন্ন ধরনের আর্থসামাজিক ও পরিবেশগত প্রভাব বিস্তার করে। পৃথিবীর বায়ুমণ্ডলের এরূপ তাপমাত্রা বৃদ্ধিকে বৈশ্বিক বা বিশ্ব উষ্ণায়ন বলে।

81. সামাজিক নিয়ন্ত্রণ কী?
উত্তর : সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে সমাজ স্বীকৃত এমন কতগুলো পদ্ধতির সমষ্টি যার মাধ্যমে সমাজ এর সদস্যদের আচরণকে সমাজ আকাঙ্ক্ষিত আচরণ প্রদর্শনে চাপ প্রয়োগ করা হয়।

82. “সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান।”-উক্তিটি কে করেন?
উত্তর: ম্যাক্স ওয়েবার (Max Weber)।

83. মূল্যবোধ কী?
উত্তর: সত্য-মিথ্যা, ঠিক-বেঠিক, ভালোমন্দ, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত ইত্যাদি বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের ধারণার নামই মূল্যবোধ।

84. সাংস্কৃতিক বিশ্বায়ন কী?
উত্তর: সাংস্কৃতিক বিশ্বায়ন বলতে বিশেষ এলাকার মূল্যবোধ, বিশ্বাস আচার-ব্যবহারকে ঐ এলাকায় সীমাবদ্ধ না রেখে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেয়াকে বুঝায়।

85. ‘Club of Rome’ কী?
উত্তর : ক্লাব অফ রোম হলো বুদ্ধিজীবী এবং ব্যবসায়ী নেতাদের একটি অলাভজনক, অনানুষ্ঠানিক সংস্থা, যার লক্ষ্য হলো বিশ্বব্যাপী সমস্যাগুলোকে চাপ দেওয়ার একটি সমালোচনামূলক আলোচনা।

86. গণমাধ্যম কী?
উত্তর: যে মাধ্যমের সাহায্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট বিষয়ে যাবতীয় তথ্য, সংবাদ ইত্যাদি সর্বসাধারণের অবগতির জন্য ব্যাপকভাবে প্রচার করে তাকে গণমাধ্যম বলে।

87. দুর্যোগ কী?
উত্তর: দুর্যোগ হলো প্রকৃতি বা মানুষের দ্বারা সৃষ্ট এমন ঘটনা যা স্বাভাবিক সমাজ জীবনকে গভীরভাবে ব্যাহত করে এবং মানুষ, সম্পদ ও পরিবেশের এতোটা ক্ষতি সাধন করে যার মোকাবিলায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হয় এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ এতো বেশি হয় যে, তা শুধু নিজস্ব সম্পদ দ্বারা পূরণ করা সম্ভব হয় না।

88. সংখ্যালঘু কারা?
উত্তর : কোনো বৃহৎ সমাজ বা রাষ্ট্রের ভেতরে বসবাসকারী সেইসব জনগোষ্ঠীকে সংখ্যালঘু বলা হয়, যারা আর্থসামাজিক ও রাজনৈতিক দিক থেকে প্রভাবশালী গোষ্ঠীর কর্তৃত্বে থাকে।

89. অপরাধ কী?
উত্তর: যে সকল কাজ সমাজ ও আইন পরিপন্থি এবং যার জন্য শাস্তির ব্যবস্থা আছে, তাই অপরাধ।

90. স্বাস্থ্য কী?
উত্তর: স্বাস্থ্য হলো শারীরিক, সামাজিক এবং মানসিক সুস্থতা।

91. ‘AIDS’ এর পূর্ণরূপ কী?
উত্তর: AIDS-এর পূর্ণনাম হলো- Acquired Immune Deficiency Syndrome.

92. ‘GAD’ এর পূর্ণরূপ কী?
উত্তর: GAD এর পূর্ণরূপ হলো- GAD – Gender And Development.

93. সামাজিক অসমতার প্রধান কারণ কী?
উত্তর: সামাজিক অসমতার প্রধান কারণ অর্থনৈতিক বৈষম্য।

94. ‘Cultural diffusion’ প্রত্যয়টির অর্থ কী?
উত্তর: ‘Cultural diffusion’ প্রত্যয়টির অর্থ সাংস্কৃতিক ব্যাপ্তিবাদ।

95. WAD এর পূর্ণরূপ লেখ।
উত্তর: WAD এর পূর্ণরূপ হলো- Women And Development.

96. পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামাজিক শ্রেণির নাম লেখ।
উত্তর : পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামাজিক শ্রেণির নাম হলো: ১. বুর্জোয়া বা পুঁজিপতি ও ২. প্রলেতারিয়েত বা শ্রমিক শ্রেণি।

97. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
উত্তর: আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় ৮ই মার্চ।

98. দুর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলো কী কী?
উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলো তিনটি। যথা- ১. দুর্যোগপূর্ব প্রস্তুতি, ২. দুর্যোগকালীন প্রস্তুতি এবং ৩. দুর্যোগ পরবর্তী প্রস্তুতি।

 

সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন  সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *