বাংলাদেশের অর্থনীতি সর্ট সাজেশন | অনার্স ২য় বর্ষ “ক বিভাগ”

🔥 আমাদের সর্ট সাজেশন পেতে +8801670-805850 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 🔥

বাংলাদেশের অর্থনীতি সর্ট সাজেশন

 

অনার্স দ্বিতীয় বর্ষ সাজেশন
বিষয় কোড:- 222209

 

বাংলাদেশের অর্থনীতি সর্ট সাজেশন

[অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এই বাংলাদেশের অর্থনীতি সর্ট সাজেশন পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে]

ক বিভাগ

 

 

1. মোট জাতীয় উৎপাদন (GNP) কাকে বলে?

উত্তর: নির্দিষ্ট একটি সময়ে দেশের সব নাগরিক মিলিয়ে যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন করে, তার মোট আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন (GNP) বলা হয়।

 

2. মোট দেশজ উৎপাদন (GDP) কাকে বলে?

উত্তর: দেশের অভ্যন্তরে এক বছরে দেশি ও বিদেশি উভয় নাগরিক মিলে যত পণ্য ও সেবা উৎপাদন করে, তার আর্থিক মূল্যই হলো GDP।

 

3. মাথাপিছু আয় কী?

উত্তর: মোট জাতীয় আয়কে দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায়, সেটাই মাথাপিছু আয়।

 

4. অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?

উত্তর: একটি দেশের উৎপাদিত পণ্য ও সেবার পরিমাণ বেড়ে গেলে তাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে।

 

5. অর্থনৈতিক উন্নয়ন কী?

উত্তর: জাতীয় উৎপাদন, মাথাপিছু আয় বৃদ্ধি এবং অর্থনীতির গঠনগত পরিবর্তনের মাধ্যমে যে অগ্রগতি ঘটে, তাই অর্থনৈতিক উন্নয়ন।

 

6. অর্থের মূল্য বলতে কী বোঝায়?

উত্তর: অর্থ দিয়ে কোনো সময়ে কতটা পণ্য বা সেবা কেনা যায়, সেটাই অর্থের মূল্য।

7. মুদ্রাস্ফীতি কী?

উত্তর: বাজারে অর্থের পরিমাণ বাড়লেও পণ্যের সরবরাহ না বাড়লে দ্রব্যের দাম বাড়ে—এই অবস্থাকেই মুদ্রাস্ফীতি বলা হয়।

 

8. সঞ্চয় কাকে বলে?

উত্তর: উপার্জনের যে অংশ তাৎক্ষণিকভাবে খরচ না করে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হয়, তাকেই সঞ্চয় বলে।

 

9. সমীকরণের সাহায্যে সঞ্চয় প্রকাশ করো।

উত্তর: সঞ্চয় = জাতীয় আয় – ভোগ ব্যয়, অর্থাৎ S = Y – C

 

10. মূল্য সংযোজন কর কাকে বলে?

উত্তর: কোনো পণ্য বা সেবায় উৎপাদনের বিভিন্ন ধাপে যে অতিরিক্ত মূল্য যোগ হয়, তার উপর যে কর নেওয়া হয় সেটাই মূল্য সংযোজন কর (VAT)।

 

11. অর্থবাজার কী?

উত্তর: যেখানে স্বল্প মেয়াদে ঋণ বা অর্থ লেনদেন হয়, সেই বাজারকে অর্থবাজার বলে।

 

12. মূলধন বাজার কাকে বলে?

উত্তর: যে বাজারে দীর্ঘমেয়াদি ঋণ বা পুঁজির লেনদেন হয়, তাকে মূলধন বাজার বলা হয়।

 

13. মুদ্রাবাজার কী?

উত্তর: স্বল্প মেয়াদে অর্থ লেনদেনের যে বাজার, তা-ই মুদ্রাবাজার।

 

14. বাংলাদেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কী?

উত্তর: বাংলাদেশ ব্যাংক।

 

15. বিনিময় হার কাকে বলে?

উত্তর: একটি দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা যে হারে পাওয়া যায়, তাকেই বিনিময় হার বলে।

16. রেমিট্যান্স কী?

উত্তর: প্রবাসী কোনো ব্যক্তি তার দেশে পরিবার বা আত্মীয়ের কাছে যে অর্থ পাঠায়, তাই রেমিট্যান্স।

 

17. ওয়েজ আর্নার্স স্কিম কী?

উত্তর: প্রবাসীদের মাধ্যমে বৈধ পথে টাকা পাঠাতে সুবিধা দিতে ১৯৭৪ সালে সরকার যে ব্যবস্থা চালু করে, সেটাই ওয়েজ আর্নার্স স্কিম।

 

18. বাধ্যতামূলক সঞ্চয়ের একটি উদাহরণ দাও।

উত্তর: যেমন– পেনশন সঞ্চয়।

 

19. রাজস্ব নীতি কাকে বলে?

উত্তর: সরকারের আয়, ব্যয় ও ঋণ সংক্রান্ত যে নীতিমালা থাকে, সেটাই রাজস্ব নীতি।

 

20. আর্থিক নীতির দুটি হাতিয়ার লেখ।

উত্তর: ১. খোলা বাজার নীতি, ২. ব্যাংক হারের পরিবর্তন।

 

21. ঘাটতি বাজেট কী?

উত্তর: যখন বাজেটে সরকারের ব্যয় তার আয়ের চেয়ে বেশি হয়, তখন তাকে ঘাটতি বাজেট বলা হয়।

 

22. মূলধনী বাজেট কাকে বলে?

উত্তর: উন্নয়নমূলক কাজের জন্য প্রণীত বাজেটই মূলধনী বাজেট নামে পরিচিত।

 

23. বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) কী?

উত্তর: সরকারের একটি নির্দিষ্ট অর্থবছরের উন্নয়ন ব্যয় ও পরিকল্পনার সংক্ষিপ্ত চিত্র হলো বার্ষিক উন্নয়ন কর্মসূচি।

 

24. বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স কোন দেশ থেকে আসে?

উত্তর: সৌদি আরব থেকে।

 

25. BEPZA এর পূর্ণরূপ কী?

উত্তর: Bangladesh Export Processing Zone Authority।

 

26. SAFTA এর পূর্ণরূপ কী?

উত্তর: South Asian Free Trade Area।

 

27. BIMSTEC এর পূর্ণরূপ কী?

উত্তর: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation।

 

28. ECNEC এর পূর্ণরূপ কী?

উত্তর: Executive Committee of the National Economic Council।

 

29. NBR এর পূর্ণরূপ কী?

উত্তর: National Board of Revenue।

 

30. PPP বলতে কী বোঝায়?

উত্তর: সরকার ও বেসরকারি খাতের যৌথ অংশীদারিত্বে পরিচালিত যে কোনো প্রকল্পই PPP (Public-Private Partnership)।

31. সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কী?

উত্তর: দেশের উন্নয়নে সরকার ও বেসরকারি খাত একসাথে কাজ করলে যেটা হয়, সেটাই সরকারি-বেসরকারি অংশীদারিত্ব।

 

32. অর্থকরী ফসল কাকে বলে?

উত্তর: যেসব ফসল মূলত বিক্রির উদ্দেশ্যে উৎপাদিত হয়, সেগুলো অর্থকরী ফসল।

 

33. আমদানি বিকল্প শিল্প কী?

উত্তর: যেসব পণ্য আগে বিদেশ থেকে আনা হতো, সেগুলো নিজ দেশে উৎপাদনের উদ্যোগকে আমদানি বিকল্প শিল্প বলা হয়।

 

34. শিল্পনীতি বলতে কী বোঝায়?

উত্তর: একটি দেশের শিল্প খাতকে এগিয়ে নিতে যে পরিকল্পনা ও দিকনির্দেশনা নেওয়া হয়, তাকেই শিল্পনীতি বলা হয়।

 

35. ম্যানুফ্যাকচারিং শিল্প কাকে বলে?

উত্তর: যেসব শিল্পে কাঁচামাল দিয়ে চূড়ান্ত পণ্য তৈরি হয়, সেগুলোই ম্যানুফ্যাকচারিং শিল্প।

 

36. বৃহদায়তন শিল্প কী?

উত্তর: যে কারখানায় ২৫০ জনের বেশি শ্রমিক কাজ করেন, তা বৃহদায়তন শিল্প হিসেবে গণ্য হয়।

 

37. বাংলাদেশের প্রধান শক্তির উৎস কী কী?

উত্তর: কয়লা ও প্রাকৃতিক গ্যাস।

 

38. সিস্টেম লস কী?

উত্তর: উৎপাদিত বিদ্যুৎ গ্রাহকের কাছে পৌঁছানোর আগেই যে অংশটি অপচয় হয়, তাকে সিস্টেম লস বলা হয়।

 

39. পরিবহণ কী?

উত্তর: দেশের অভ্যন্তরে বা বাইরের যাতায়াত ও মালামাল বহনের মাধ্যমকে পরিবহণ বলে।

 

40. দারিদ্র্য বলতে কী বোঝায়?

উত্তর: যিনি ন্যূনতম মৌলিক চাহিদা পূরণে অক্ষম, তাকেই দরিদ্র বলা হয়।

 

41. চরম দারিদ্র্য কাকে বলে?

উত্তর: যারা মৌলিক চাহিদা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ এবং মানবেতর জীবন যাপন করে, তাদের অবস্থাকে চরম দারিদ্র্য বলে।

 

42. অনপেক্ষ দারিদ্র্য কী?

উত্তর: মৌলিক মানবিক চাহিদা পূরণে অক্ষমতাই হলো অনপেক্ষ দারিদ্র্য।

 

43. দারিদ্র্যের দুষ্টচক্র কী?

উত্তর: দারিদ্র্য যেমন উন্নয়নের বাধা, আবার দারিদ্র্যই উন্নয়নহীনতার ফল—এই পারস্পরিক চক্রকে দারিদ্র্যের দুষ্টচক্র বলা হয়।

 

44. নারীর ক্ষমতায়ন কী?

উত্তর: নারীদের নিজস্ব মত প্রকাশ, সিদ্ধান্ত গ্রহণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সক্ষমতা অর্জনই নারীর ক্ষমতায়ন।

 

45. মানবসম্পদ কী?

উত্তর: যে জনগোষ্ঠী দক্ষতা ও শ্রমের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখে, তারা মানবসম্পদ।

46. মানবসম্পদ উন্নয়ন কী?

উত্তর: শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানুষের উৎপাদনক্ষমতা বৃদ্ধিই হলো মানবসম্পদ উন্নয়ন।

 

47. খাদ্য নিরাপত্তা বলতে কী বোঝায়?

উত্তর: প্রতিটি মানুষের জন্য সবসময় পর্যাপ্ত, নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা থাকা খাদ্য নিরাপত্তা।

 

48. টেকসই উন্নয়ন কাকে বলে?

উত্তর: বর্তমানের প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যতের প্রয়োজন পূরণের সম্ভাবনাকে অক্ষুণ্ন রেখে যেসব উন্নয়ন হয়, তা-ই টেকসই উন্নয়ন।

 

49. সবুজ অর্থনীতি কী?

উত্তর: পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি ও টেকসই উন্নয়নকে সবুজ অর্থনীতি বলা হয়।

 

50. জলবায়ু পরিবর্তন কী?

উত্তর: মানুষের কর্মকাণ্ডের ফলে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে আবহাওয়ার যে পরিবর্তন ঘটে, সেটাই জলবায়ু পরিবর্তন।

 

সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন

 

বাংলাদেশের অর্থনীতি সর্ট সাজেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *