প্রধান বৈদেশিক সরকার সর্ট সাজেশন | “ক বিভাগ”

আমাদের সর্ট সাজেশন পেতে +8801670-805850 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 🔥

 প্রধান প্রধান বৈদেশিক সরকার (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স)

জাতীয় বিশ্ববিদ্যালয়
বিষয় কোড: 211905

প্রধান প্রধান বৈদেশিক সরকার

[অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এই প্রধান বৈদেশিক সরকার সর্ট সাজেশন পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে]

[বি.দ্র “ক বিভাগ” সর্ট সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো দেওয়া হয়েছে.. “ক বিভাগ” থেকে কখনো হুবহু কমন আসে না , তাই প্রত্যেক অধ্যায়ের “ক বিভাগের” প্রশ্ন গুলো পড়ে যাবেন]

ক বিভাগ

 

 

1. ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কী?

উত্তর: হাউস অব কমন্স (The House of Commons)।

 

2. Parliamentary Government of Britain গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: এইচ. জে. লাস্কি (H. J. Laski)।

 

3. গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম কী?

উত্তর: গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্য (United Kingdom of Great Britain and Northern Ireland)।

 

4. ব্রিটেনের সর্বোচ্চ আদালত কোনটি?

উত্তর: লর্ডসভা।

 

5. ম্যাগনা কার্টা কী?

উত্তর: ১২১৫ সালের ১৫ জুন রুনিমিড প্রান্তরে রাজা জন ও ব্যারনদের মধ্যে অধিকারের দাবিসমূহ নিয়ে সম্পাদিত ঐতিহাসিক চুক্তিই ম্যাগনা কার্টা বা মহাসনদ নামে পরিচিত।

 

6. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর?

উত্তর: ৪ বছর।

 

7. মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের নাম কী?

উত্তর: সিনেট।

 

8. মার্কিন সংবিধানের ব্যাখ্যা প্রদানকারী প্রতিষ্ঠান কোনটি?

উত্তর: সুপ্রিম কোর্ট।

 

9. মার্কিন ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা কত?

উত্তর: ৫৩৮ জন।

 

10. ফ্রান্সের সরকারপ্রধান কে?

উত্তর: প্রধানমন্ত্রী।

 

11. ফ্রান্সে কী ধরনের দলীয় ব্যবস্থা চালু রয়েছে?

উত্তর: বহুদলীয় ব্যবস্থা।

 

12. ফরাসি বিপ্লবের স্লোগান কী ছিল?

উত্তর: স্বাধীনতা, সমান অধিকার এবং ভ্রাতৃত্বের চেতনা।

 

13. ব্রিটেনের “গৌরবময় বিপ্লব” কত সালে অনুষ্ঠিত হয়?

উত্তর: ১৬৮৮ সালে।

 

14. ব্রিটিশ কমন্স সভার সদস্য সংখ্যা কত?

উত্তর: ৬৫০ জন।

 

15. লর্ডসভায় সভাপতিত্ব করেন কে?

উত্তর: লর্ড চ্যান্সেলর।

 

16. Bill of Rights কত সালে অনুমোদিত হয়?

উত্তর: ১৬৮৯ সালে।

 

17. ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র বিদ্যমান?

উত্তর: সাংবিধানিক রাজতন্ত্র।

 

18. মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীন হয়?

উত্তর: ১৭৭৬ সালের ৪ জুলাই।

 

19. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?

উত্তর: কংগ্রেস।

 

20. মার্কিন সিনেট সদস্যদের মেয়াদ কত বছর?

উত্তর: ৬ বছর।

 

21. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর: জর্জ ওয়াশিংটন।

 

22. ফরাসি রাষ্ট্রপতির কার্যকাল কত বছর?

উত্তর: ৫ বছর।

 

23. ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?

উত্তর: ১৭৮৯ সালে।

 

24. ফ্রান্সের আইনসভার উচ্চকক্ষের নাম কী?

উত্তর: সিনেট।

 

25. Act of Settlement কত সালে প্রণীত হয়?

উত্তর: ১৭০১ সালে।

26. ইংল্যান্ডের সংবিধানকে অনেকেই বিচারকদের রচিত সংবিধান বলে অভিহিত করেছেন” — উক্তিটি কার?

উত্তর: অধ্যাপক ডাইসি।

 

27. রক্তপাতহীন বিপ্লব বলা হয় কোন বিপ্লবকে?

উত্তর: ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবকে (Bloodless Revolution)।

 

28. ইংরেজ জাতি ন্যায়ের প্রতীক মনে করে কাকে?

উত্তর: রাজা বা রাণীকে।

 

29. “আমরা একটি সংবিধানের অধীন, কিন্তু বিচারপতিরা যা বলেন তাই সংবিধান” — কে বলেছেন?

উত্তর: চার্লস ইভানস হিউজেস।

 

30. মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য সংখ্যা কত?

উত্তর: ৪৩৫ জন।

 

31. পার্টি ককাস কী?

উত্তর: রাজনৈতিক দলের সদস্যদের গোপন বৈঠক যেখানে নীতি ও নেতৃত্ব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

 

32. রাজতন্ত্র কী?

উত্তর: যে শাসনব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতায় আসেন, তাকে রাজতন্ত্র বলে।

 

33. “The British Constitution is a constitution of never ending evolution” — উক্তিটি কার?

উত্তর: স্যার আইভর জেনিংস।

 

34. প্রিভি কাউন্সিল কী?

উত্তর: ব্রিটেনের রাজা বা রাণীর পরামর্শদাতা মণ্ডলী।

 

35. কিচেন ক্যাবিনেট কী?

উত্তর: সরকার বা রাষ্ট্রপ্রধানের অনানুষ্ঠানিক উপদেষ্টা দল।

 

36. “মে-ফ্লাওয়ার” কী?

উত্তর: ১৬২০ সালের ২১ নভেম্বর Mayflower নামক জাহাজে সম্পাদিত এক ঐতিহাসিক চুক্তি।

 

37. বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের।

 

38. ফ্রান্সের সাংবিধানিক নাম কী?

উত্তর: ফরাসি প্রজাতন্ত্র (French Republic)।

 

39. The Government of the United States গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: অধ্যাপক মুনরো।

 

40. “আমিই রাষ্ট্র” — কে বলেছিলেন?

উত্তর: চতুর্দশ লুই।

41. কত সালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ সরকারিভাবে স্বীকৃত হয়?

উত্তর: ১৯৩৭ সালে।

 

42. অভিশংসন কী?

উত্তর: গুরুতর অপরাধ বা নৈতিক স্খলনের কারণে সংসদের ভোটে রাষ্ট্রপতিকে অপসারণের পদ্ধতি।

প্রধান বৈদেশিক সরকার সর্ট সাজেশন

পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সাজেশন “ক বিভাগ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *