লোক প্রশাসন পরিচিতি সর্ট সাজেশন | “ক বিভাগ”

আমাদের সর্ট সাজেশন পেতে +8801670-805850 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 🔥

লোক প্রশাসন পরিচিতি

জাতীয় বিশ্ববিদ্যালয়
বিষয় কোড: 211907

 

লোক প্রশাসন পরিচিতি সর্ট সাজেশন

 

[অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এই লোক প্রশাসন পরিচিতি সর্ট সাজেশন পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে]

[বি.দ্র “ক বিভাগ” সর্ট সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো দেওয়া হয়েছে.. “ক বিভাগ” থেকে কখনো হুবহু কমন আসে না , তাই প্রত্যেক অধ্যায়ের “ক বিভাগের” প্রশ্ন গুলো পড়ে যাবেন]

ক বিভাগ

 

১। ল্যাটিন শব্দ ‘Ministiare’ এর অর্থ কী?

উত্তর: ব্যবস্থাপনা।

 

২। লোক প্রশাসন শাস্ত্রের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: উড্রো উইলসন।

 

৩। “Introduction to the Study of Public Administration” শীর্ষক গ্রন্থটির লেখক কে?

উত্তর: এল. ডি. হোয়াইট।

 

৪। ASPA-এর পূর্ণরূপ কী?

উত্তর: American Society for Public Administration।

 

৫। “যে আমলাতন্ত্র নিয়ন্ত্রণহীন থাকে, তা গণতন্ত্রের জন্য বিপজ্জনক” — এই উক্তিটি কার?

উত্তর: রিচার্ড ক্রসম্যান।

 

৬। বাংলাদেশে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?

উত্তর: সচিব।

 

৭। যোগাযোগ পদ্ধতির আধুনিক প্রবক্তা কে?

উত্তর: ডেভিড কে. বারলো।

 

৮। সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি?

উত্তর: সমস্যা শনাক্তকরণ।

 

৯। আদেশগত ঐক্য কী?

উত্তর: কোনো অধস্তন কর্মকর্তা কেবল তার নিকটস্থ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে প্রশাসনিক আদেশ গ্রহণ করাকে আদেশগত ঐক্য বলে।

 

১০। বিশেষজ্ঞ কে?

উত্তর: কোনো বিশেষ বিষয়ে প্রযুক্তিগত ও কৌশলগত অভিজ্ঞ ব্যক্তিই বিশেষজ্ঞ।

 

১১। ‘Delegation’ শব্দটির অর্থ কী?

উত্তর: কর্তৃত্বার্পণ বা প্রতিনিধিত্ব।

 

১২। কেন্দ্রীয়করণ কী?

উত্তর: প্রশাসনিক ক্ষমতা ও কর্তৃত্ব সর্বোচ্চ স্তরে কেন্দ্রীভূত হওয়াকে কেন্দ্রীয়করণ বলে।

 

১৩। ‘POSDCORB’ তত্ত্বের প্রধান প্রবক্তা কে?

উত্তর: লুথার গুলিক।

 

১৪। The Principles of Scientific Management গ্রন্থের লেখক কে?

উত্তর: ফ্রেডরিক উইনসলো টেইলর।

 

১৫। বেসরকারি প্রশাসনের মূল উদ্দেশ্য কী?

উত্তর: মুনাফা অর্জন।

 

১৬। নিয়ন্ত্রণ পরিধি কী?

উত্তর: একজন প্রশাসক যতজন অধস্তন ব্যক্তি বা কাজের ইউনিটকে সরাসরি পরিচালনা করতে পারেন, সেটিই নিয়ন্ত্রণ পরিধি।

 

১৭। লোক প্রশাসনে ক্লাসিক্যাল মতবাদের প্রবর্তক কে?

উত্তর: লুথার গুলিক।

 

১৮। কর্তৃত্ব কী?

উত্তর: বৈধ ক্ষমতার মাধ্যমে দায়িত্ব পালন করাই কর্তৃত্ব।

 

১৯। BCS এর পূর্ণরূপ কী?

উত্তর: Bangladesh Civil Service।

 

২০। বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু কোনটি?

উত্তর: সচিবালয়।

 

২১। দুইজন সম্মোহনী নেতার নাম লিখ।

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী।

 

২২। ‘Legitimacy’ শব্দের অর্থ কী?

উত্তর: বৈধতা।

 

২৩। কে প্রথম ‘উন্নয়ন প্রশাসন’ শব্দটি ব্যবহার করেন?

উত্তর: ভারতীয় পণ্ডিত গোস্বামী।

 

২৪। The Principles of Administration গ্রন্থের লেখক কে?

উত্তর: ডব্লিউ. এফ. উইলোবি।

 

২৫। “Leaders are born, not made” — এই মন্তব্যটি কার?

উত্তর: অঁরি ফেয়োল।

২৬। “প্রপার চ্যানেল” এর অর্থ কী?

উত্তর: যথাযথ কর্তৃপক্ষ।

 

২৭। প্রশাসনে সাধারণজ্ঞ কারা?

উত্তর: সরকারি নীতি গ্রহণ ও বাস্তবায়নে নিয়োজিত ব্যক্তিরা।

 

২৮। আমলাতন্ত্রের জনক কে?

উত্তর: ম্যাক্স ওয়েবার।

 

২৯। সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের পূর্ণাঙ্গ ও প্রাঞ্জল ব্যাখ্যা প্রথমবার কারা উপস্থাপন করেছিলেন?

উত্তর: হার্বার্ট এ. সাইমন।

 

৩০। BPATC-এর পূর্ণরূপ কী?

উত্তর: Bangladesh Public Administration Training Centre।

 

৩১। লাইন এজেন্সি কী?

উত্তর: কোনো সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়নে সরাসরি নিয়োজিত বিভাগকে লাইন এজেন্সি বলে।

 

৩২। সনাতন সংগঠনের প্রধান স্তম্ভ কয়টি?

উত্তর: মোট চারটি দিক রয়েছে— (১) কাজের বিভাজন, (২) পদক্রম ও দায়িত্ব বণ্টন, (৩) সংগঠনের কাঠামো, (৪) নিয়ন্ত্রণের সীমা।

 

৩৩। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?

উত্তর: এফ. ডব্লিউ. টেইলর।

 

৩৪। CPA-এর পূর্ণরূপ কী?

উত্তর: Comparative Public Administration।

 

৩৫। ACR-এর পূর্ণরূপ কী?

উত্তর: Annual Confidential Report।

 

৩৬। “Leadership is an act of influencing others” এই মন্তব্যটি কার?

উত্তর: রবার্ট টেটেনবাম।

 

৩৭। যোগাযোগ নেটওয়ার্ক কী?

উত্তর: একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে তথ্য আদান-প্রদানের নির্দিষ্ট নকশা বা পদ্ধতি।

 

৩৮। বাংলাদেশের নীতি প্রণয়নকারী একটি সাংবিধানিক সংস্থার নাম লেখ।

উত্তর: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

 

৩৯। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচলিত ‘Spoil’ পদ্ধতি কী?

উত্তর: সরকার পরিবর্তনের পর প্রশাসনিক পদে ব্যাপক রদবদল হওয়া।

 

৪০। প্রশাসন কী?

উত্তর: নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সমবেতভাবে কাজের সুষ্ঠু তদারকি ও পরিচালনা।

 

৪১। কর্তৃত্ব অর্পণ কী?

উত্তর: উর্ধ্বতন কর্মকর্তার দ্বারা অধস্তনকে দায়িত্ব ও ক্ষমতা প্রদান।

 

৪২। ‘Bureau’ ও ‘Kratein’ শব্দের অর্থ কী?

উত্তর: Bureau = টেবিল বা দফতর, Kratein = শাসনব্যবস্থা।

 

৪৩। আদর্শ আমলাতন্ত্রের জনক কে?

উত্তর: ম্যাক্স ওয়েবার।

 

৪৪। “Power corrupts, and absolute power corrupts absolutely” এই মন্তব্যটি কার?

উত্তর: লর্ড অ্যাকটন।

লোক প্রশাসন পরিচিতি সর্ট সাজেশন

পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সাজেশন “ক বিভাগ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *