🔥 আমাদের সর্ট সাজেশন পেতে +8801670-805850 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 🔥
প্রাচীন সভ্যতার ইতিহাস
অনার্স দ্বিতীয় বর্ষ সাজেশন
ডিপার্টমেন্ট: ইতিহাস
বিষয় কোড:- 221505

[অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এই প্রাচীন সভ্যতার ইতিহাস সর্ট সাজেশন পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে]
[বি.দ্র “ক বিভাগ” সর্ট সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো দেওয়া হয়েছে.. “ক বিভাগ” থেকে কখনো হুবহু কমন আসে না , তাই প্রত্যেক অধ্যায়ের “ক বিভাগের” প্রশ্ন গুলো পড়ে যাবেন]
ক-বিভাগ
১. সর্বাপেক্ষা প্রাচীন মানবগোষ্ঠীর নাম কী?
উত্তর: প্রাচীন মানবগোষ্ঠীর নাম হলো পিকিং মানব।
২. মানুষের বৈজ্ঞানিক নাম কী?
উত্তর: মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স (Homo Sapiens), যার অর্থ জ্ঞানী মানুষ।
৩. Civilization শব্দটির উৎপত্তি কোন ল্যাটিন শব্দ থেকে?
উত্তর: Civilization শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ Civitas থেকে।
৪. ‘প্রতিকূলতা ও মোকাবেলা’ তত্ত্বের প্রবর্তক কে?
উত্তর: এই তত্ত্বের প্রবর্তক আর্নল্ড জে. টয়েনবি।
৫. নগর বিপ্লব বা Urban Revolution কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: গর্ডন চাইল্ড।
৬. সংস্কৃতি বলতে কী বোঝায়?
উত্তর: মানুষের ধ্যান-ধারণা, মূল্যবোধ এবং পার্থিব উপকরণের সমন্বিত রূপকেই সংস্কৃতি বলা হয়।
৭. ‘মেসোপটেমিয়া’ শব্দের অর্থ কী?
উত্তর: মেসোপটেমিয়া শব্দের অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী ভূমি।
৮. মেসোপটেমিয়ায় প্রথম কোন সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তর: মেসোপটেমিয়ায় প্রথম গড়ে ওঠে সুমেরীয় সভ্যতা।
9. সুমেরীয়দের বিখ্যাত মহাকাব্যের নাম কী?
উত্তর: সুমেরীয়দের মহাকাব্য হলো গিলগামেশ।
১০. সুমেরীয় আইনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: সুমেরীয় আইনের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা ডুঙ্গি (কিছু সূত্রে ভুসি বলা হয়)।
১১. সাত দিনে এক সপ্তাহ – প্রথম কারা প্রচলন করে?
উত্তর: সাত দিনের সপ্তাহ প্রথম প্রচলন করে সুমেরীয়রা।
১২. ব্যাবিলনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: ব্যাবিলনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম সারগন।
১৩. ব্যবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন?
উত্তর: এটি নির্মাণ করেন সম্রাট নেবুচাদনেজার।
১৪. প্রাচীন মিশরের রাজাদের উপাধি কী ছিল?
উত্তর: প্রাচীন মিশরের রাজাদের উপাধি ছিল ফারাও, যার অর্থ বড় বাড়ি বা রাজপ্রাসাদ।
১৫. প্রাচীন মিশরীয়দের কাগজ তৈরির উপকরণ কী ছিল?
উত্তর: তারা প্যাপিরাস নামক গাছ থেকে কাগজ তৈরি করত।
।
১৬. প্রাচীন মিশরের সর্বশেষ রানি কে ছিলেন?
উত্তর: সর্বশেষ রানি ছিলেন ক্লিওপেট্রা।
১৭. প্রথম কোন দেশে সিভিল সার্ভিস চালু হয়?
উত্তর: প্রথম সিভিল সার্ভিস চালু করে চীন দেশ।
১৮. ‘হায়ারোগ্লিফিক’ কী?
উত্তর: ছবি বা চিত্রভিত্তিক মিশরীয় লিখনপদ্ধতিকে বলা হয় হায়ারোগ্লিফিক।
১৯. ‘Fertile Crescent’ বা উর্বর অর্ধচন্দ্রিকা বলতে কী বোঝায়?
উত্তর: মধ্যপ্রাচ্যের সেই উর্বর ভূমি অঞ্চলকে বোঝায় যেখানে প্রাচীন সভ্যতার উত্থান ঘটেছিল।
২০. ‘ইলিয়ড’ ও ‘ওডিসি’ কার রচনা?
উত্তর: এই মহাকাব্য দুটি রচনা করেন প্রাচীন গ্রিক কবি হোমার।
২১. ‘স্পার্টা’ শব্দের অর্থ কী?
উত্তর: স্পার্টা শব্দের অর্থ হলো কর্ষিত বা বোনা জমি।
২২. রোম কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: রোম অবস্থিত ইতালির টাইবার নদীর তীরে।
২৩. রোম নগরীর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: রোম নগরীর গোড়াপত্তন করেন রাজা রোমিউলাস।
২৪. রোমান আইনের জনক কে?
উত্তর: রোমান আইনের জনক ছিলেন সম্রাট জাস্টিনিয়ান।
২৫. প্লেবিয়ান কারা ছিলেন?
উত্তর: প্লেবিয়ান ছিল রোমের শোষিত নিম্নশ্রেণির জনগণ।
২৬. পেরিক্লিস কে ছিলেন?
উত্তর: পেরিক্লিস ছিলেন এথেন্সের শাসক।
২৭. হেলেনিস্টিক সভ্যতার কেন্দ্র কোথায় ছিল?
উত্তর: হেলেনিস্টিক সভ্যতার কেন্দ্র ছিল মিশরের আলেকজান্দ্রিয়া শহর।
২৮. জুলিয়াস সিজার কে ছিলেন?
উত্তর: জুলিয়াস সিজার ছিলেন একজন শক্তিশালী রোমান সম্রাট।
২৯. জরাস্টার বা জরথুস্ত্র কে ছিলেন?
উত্তর: তিনি ছিলেন জরথুস্ত্রবাদ ধর্মের প্রবর্তক।
৩০. ‘The Origin of Species’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: এর লেখক ছিলেন চার্লস ডারউইন।
৩১. ‘A Study of History’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: এই গ্রন্থের রচয়িতা আর্নল্ড জে. টয়েনবি।
৩২. সর্ববৃহৎ পিরামিডের নাম কী?
উত্তর: সর্ববৃহৎ পিরামিড হলো ফারাও খুফুর পিরামিড।
৩৩. কৃষি পদ্ধতি প্রথম আবিষ্কার হয় কোন যুগে?
উত্তর: কৃষির সূচনা হয়েছিল নব্যপ্রস্তর যুগে।
৩৪. নবোপলীয় যুগের প্রধান আবিষ্কার কী?
উত্তর: এ যুগের প্রধান আবিষ্কার ছিল চাকা।
৩৫. সর্বপ্রথম কোথায় চাকাওয়ালা গাড়ির ব্যবহার পাওয়া যায়?
উত্তর: প্রথম চাকাওয়ালা গাড়ির ব্যবহার দেখা যায় সুমেরীয় অঞ্চলে (প্রায় ৩৫০০ খ্রিষ্টপূর্বাব্দে)।
৩৬. সামরিক জাতি কারা ছিলেন?
উত্তর: সামরিক জাতি ছিলেন এসেরীয়রা।
৩৭. ‘হাঁফ্র’ শব্দের অর্থ কী?
উত্তর: হিব্রু শব্দ ‘হাঁফ্র’-এর অর্থ হলো দস্যু বা ভাড়াটে সৈন্য।
প্রাচীন সভ্যতার ইতিহাস সর্ট সাজেশন