🔥 আমাদের সর্ট সাজেশন পেতে +8801670-805850 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 🔥
দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬-১৭৫৭)
দ্বিতীয় বর্ষ
ডিপার্টমেন্ট: ইতিহাস
বিষয় কোড:- ২২১৫০১

[অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এই দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে]
[বি.দ্র “ক বিভাগ” সর্ট সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো দেওয়া হয়েছে.. “ক বিভাগ” থেকে কখনো হুবহু কমন আসে না , তাই প্রত্যেক অধ্যায়ের “ক বিভাগের” প্রশ্ন গুলো পড়ে যাবেন]
ক- বিভাগ
1. বাবরের আত্মজীবনীর নাম কী?
উত্তর: বাবরের আত্মজীবনীর নাম তুজুক-ই-বাবুরী।
2. বাবুর শব্দের অর্থ কী?
উত্তর: বাবুর শব্দের অর্থ বাঘ।
3. বাবরের পিতার নাম কী?
উত্তর: বাবরের পিতার নাম ছিল ওমর শেখ মির্জা।
4. বাবরের ভারত আক্রমণের পূর্বে পাঞ্জাবের শাসনকর্তা কে ছিলেন?
উত্তর: পাঞ্জাবের শাসনকর্তা ছিলেন দৌলত খাঁ লোদী।
5. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: লোদী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাহালুল লোদী।
6. লোদী বংশের শেষ শাসক কে ছিলেন?
উত্তর: লোদী বংশের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদী।
7. হুমায়ুন শব্দের অর্থ কী?
উত্তর: ভাগ্যবান।
8. সম্রাট হুমায়ুনের পূর্ণনাম কী?
উত্তর: নাসিরউদ্দীন মুহাম্মদ হুমায়ুন।
9. হুমায়ুন কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৫৫৬ সালের ২৪ জানুয়ারি।
10. হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: গুলবদন বেগম।
11. শেরশাহের বাল্য নাম কী ছিল?
উত্তর: ফরিদ খাঁ।
12. গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন?
উত্তর: শেরশাহ।
13. কবুলিয়াত ও পাট্টা কে প্রবর্তন করেন?
উত্তর: শেরশাহ।
14. আকবরনামা গ্রন্থের রচয়িতা কে ছিলেন?
উত্তর: আবুল ফজল।
15. আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: আবুল ফজল।
16. আবুল ফজল কে ছিলেন?
উত্তর: তিনি সম্রাট আকবরের সভাকবি ও ইতিহাসবিদ ছিলেন।
17. বৈরাম খান কে ছিলেন?
উত্তর: সম্রাট আকবরের অভিভাবক ও সেনাপতি।
18. বৈরাম খানের উপাধি কী ছিল?
উত্তর: খান-ই-খানান।
19. মনসব শব্দের অর্থ কী?
উত্তর: পদমর্যাদা।
20. মানসিংহ কে ছিলেন?
উত্তর: মানসিংহ সম্রাট আকবরের সেনাপতি ছিলেন।
।
21. আকবরের প্রবর্তিত ধর্মের নাম কী?
উত্তর: দ্বীন-ই-ইলাহী।
22. টোডরমল কে ছিলেন?
উত্তর: আকবরের রাজস্বমন্ত্রী।
23. নূরজাহান কে ছিলেন?
উত্তর: সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী।
24. নূরজাহান শব্দের অর্থ কী?
উত্তর: জগতের আলো।
25. তুজুক-ই-জাহাঙ্গীর কে রচনা করেন?
উত্তর: সম্রাট জাহাঙ্গীর নিজে।
26. সম্রাট জাহাঙ্গীরকে কোথায় সমাহিত করা হয়েছে?
উত্তর: লাহোরের এক সুন্দর বাগানে।
27. সম্রাট শাহজাহান নামের অর্থ কী?
উত্তর: বিশ্ব সম্রাট।
28. সম্রাট শাহজাহানকে কোথায় সমাহিত করা হয়েছে?
উত্তর: আগ্রার তাজমহলে।
29. তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন?
উত্তর: ওস্তাদ ঈশা।
30. সম্রাট শাহজাহানের পুত্রদের নাম কী কী?
উত্তর: দারাশিকো, সুজা, মুরাদ ও আওরঙ্গজেব।
31. আওরঙ্গজেবকে কোন উপাধি দেওয়া হয়েছিল?
উত্তর: জিন্দাপীর।
32. আওরঙ্গজেব কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৭০৭ সালে।
33. শিবাজির উপাধি কী ছিল?
উত্তর: ছত্রপতি।
34. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৬০০ সালে।
35. কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: জব চার্নক।
36. নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কী?
উত্তর: জয়নুদ্দীন আহম্মদ খান।
37. ডুপ্লে কে ছিলেন?
উত্তর: ১৭৪২ সালে পন্ডিচেরীর ফরাসি শাসক।
38. নাদিরশাহ কত সালে ভারত আক্রমণ করেন?
উত্তর: ১৭৩৯ সালে।
39. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: ১৫৫৬ সালের ৫ নভেম্বর।
40. আলীনগরের সন্ধি কত তারিখে স্বাক্ষরিত হয়?
উত্তর: ৯ ফেব্রুয়ারি, ১৭৫৭ সালে।
41. ১৭৫৭ সাল কেন বিখ্যাত?
উত্তর: এ বছরেই পলাশীর যুদ্ধ সংঘটিত হয়।
42. পলাশীর যুদ্ধক্ষেত্র কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: ভাগীরথী নদীর তীরে।
মধ্যযুগের সভ্যতার ইতিহাস সাজেশন | “ক বিভাগ”
দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন
দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন