🔥 আমাদের সর্ট সাজেশন পেতে +8801670-805850 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 🔥
বাংলা সাহিত্যের ইতিহাস-১
অনার্স দ্বিতীয় বর্ষ
ডিপার্টমেন্ট: বাংলা
বিষয় কোড:- ২২১০০১

[অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এই বাংলা সাহিত্যের চূড়ান্ত সাজেশন পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে]
[বি.দ্র “ক বিভাগ” সর্ট সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো দেওয়া হয়েছে.. “ক বিভাগ” থেকে কখনো হুবহু কমন আসে না , তাই প্রত্যেক অধ্যায়ের “ক বিভাগের” প্রশ্ন গুলো পড়ে যাবেন]
8
1. চর্যা’ শব্দের অর্থ কী?
উত্তর: চর্যা শব্দের অর্থ হলো আচরণ।
2. কাহ্নপার কয়টি পদ চর্যাপদে স্থান পেয়েছে?
উত্তর: ১১টি পদ।
3. চন্দ্রাবতী কে ছিলেন?
উত্তর: তিনি ছিলেন মধ্যযুগের তিনজন মহিলা কবির মধ্যে একজন এবং মহিলা রামায়ণকার হিসেবে পরিচিত, গায়ক নামে খ্যাত দ্বিজ বংশীদাসের কন্যা।
4. শূন্যপুরাণ কী?
উত্তর: রামাই পণ্ডিত রচিত শূন্যপুরাণ হলো গদ্যপদ্য মিশ্রিত চম্পুকাব্য।
5. মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে ছিলেন?
উত্তর: ভারতচন্দ্র রায়গুণাকর।
6. ‘রসুল বিজয়’ কাব্যের রচয়িতা কে?
উত্তর: সৈয়দ সুলতান।
7. চৌতিশা কী?
উত্তর: চৌত্রিশ অক্ষরের অনুপ্রাসে রচিত স্তর বা কবিতা, যেখানে প্রতিটি বর্ণের প্রথম শব্দের আদ্যক্ষর ব্যবহার করে মাসের প্রকৃতির প্রভাব ও বিরহী হৃদয়ের ভাব প্রকাশ করা হয়।
8. ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজার সভাকবি ছিলেন?
উত্তর: রাজা কৃষ্ণচন্দ্র।
9. রামায়ণের আদি রচয়িতা কে?
উত্তর: বাল্মীকি।
10. ‘কড়চা’ কী জাতীয় রচনা?
উত্তর: কড়চা হলো মূলত দিনলিপি বা খসড়া লেখা। প্রাকৃত ‘কটকচ্চ’ শব্দ থেকে এসেছে। মুরারী গুপ্ত ও স্বরূপ দামোদরের চৈতন্য জীবনী কড়চা হিসেবে পরিচিত।
11. ‘গুলে বকাগুলী’ কাব্যটি কে রচনা করেছেন?
উত্তর: নওয়াজিস খান।
12. ‘মর্সিয়া’ শব্দের অর্থ কী?
উত্তর: শোকগাঁথা।
13. চর্যাপদ কোন সম্প্রদায়ের সাধন সঙ্গীত?
উত্তর: বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের।
14. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য কত সালে আবিষ্কৃত হয়?
উত্তর: ১৯০৯ সালে।
15. চন্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে?
উত্তর: মানিক দত্ত।
16. ‘সেক শুভোদয়া’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: হলায়ুধ মিশ্র।
17. ‘গীতগোবিন্দ’ কার লেখা?
উত্তর: জয়দেব।
18. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম কী?
উত্তর: চন্দ্রাবতী।
19. অন্ধকার যুগের কালসীমা কী?
উত্তর: ১২০১-১৩৫০ খ্রিষ্টাব্দ।
20. মধ্যযুগের কোন কবিকে নাগরিক কবি বলা হয়?
উত্তর: ভারতচন্দ্র রায়গুণাকর।
21. ‘সতীময়না ও লোর চন্দ্রানী’ কে রচনা করেন?
উত্তর: দৌলত কাজী।
22. ‘শ্রীচৈতন্যভাগবত’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: বৃন্দাবন দাস।
23. শাহ মুহম্মদ সগীর কোন কাব্য রচনা করেছেন?
উত্তর: ইউসুফ-জোলেখা।
24. আলাওল কোন রাজসভার কবি ছিলেন?
উত্তর: আরাকান রাজসভা।
25. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল কত?
উত্তর: ৯৫০-১২০০ খ্রিষ্টাব্দ।
।
26. চর্যার প্রাপ্ত পুঁথিতে মোট কতটি পদ পাওয়া গেছে?
উত্তর: পুঁথিতে উল্লিখিত পদ সংখ্যা ৫১, তবে আবিষ্কৃত পদ সংখ্যা সাড়ে ছেচল্লিশ।
27. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে মোট কতটি খণ্ড রয়েছে?
উত্তর: ১৩টি খণ্ড।
28. ODBL-এর পূর্ণরূপ কী?
উত্তর: The Origin and Development of the Bengali Language।
29. ‘মহাভারত’-এর প্রথম অনুবাদক কে?
উত্তর: কবীন্দ্র পরমেশ্বর।
30. বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবির নাম কী?
উত্তর: শাহ মুহম্মাদ সগীর।
।
31. কোরেশী মাগন ঠাকুর রচিত গ্রন্থের নাম কী?
উত্তর: চন্দ্রবতী।
32. বাংলা লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কী?
উত্তর: ছড়া।
33. ময়মনসিংহ গীতিকাগুলোর সংগ্রাহক কে ছিলেন?
উত্তর: দীনেশ চন্দ্র সেন।
34. পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে?
উত্তর: ফকির গরীবুল্লাহ।
35. টপ্পা গানের জনক কে?
উত্তর: রামনিধি গুপ্ত।
36. চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর: ১৯০৭ সালে।
37. চর্যাপদ রচনা করেছেন কারা?
উত্তর: বৌদ্ধ সিদ্ধাচার্যগণ।
38. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি কে আবিষ্কার করেছেন?
উত্তর: বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ।
39. মিথিলার রাজসভার সভাকবি কে ছিলেন?
উত্তর: বিদ্যাপতি।
40. রামায়ণের মহিলা অনুবাদক কে?
উত্তর: চন্দ্রাবতী।
41. ‘জঙ্গনামা’ কোন ধরনের কাব্য?
উত্তর: যুদ্ধ বিষয়ক কাব্য।
42. মধ্যযুগে মুসলিম কবিরা সাধারণত কোন জাতীয় সাহিত্য রচনা করতেন?
উত্তর: রোমান্টিক প্রণয়োপাখ্যান জাতীয় সাহিত্য।
43. ‘মৈমনসিংহ গীতিকা’-র একটি পালার নাম লিখুন।
উত্তর: মহুয়া বা দেওয়ানা মদিনা।
44. দোভাষী পুঁথি সাহিত্যের রচয়িতারা কী নামে পরিচিত?
উত্তর: শায়ের নামে।
45. আঠারো শতকের বাংলা ভাষার একজন কবিয়াল নাম লিখুন।
উত্তর: হর ঠাকুর।
46. চর্যাপদ কে আবিষ্কার করেন?
উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী (উপাধি মহামহোপাধ্যায়)।
47. ড. মুহম্মদ শহীদুল্লাহ কর্তৃক সম্পাদিত চর্যাপদভিত্তিক গ্রন্থটির নাম কী?
উত্তর: Buddhist Mystic Songs 1।
48. মনসা মঙ্গল কাব্যের আদি কবি কে ছিলেন?
উত্তর: কানা হরিদত্ত।
49. ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: কৃষ্ণদাস কবিরাজ।
50. আলাওল রচিত একটি কাব্যের নাম লিখুন।
উত্তর: পদ্মাবতী।
51. ‘মৈমনসিংহ গীতিকা’ সম্পাদকের নাম কী?
উত্তর: ড. দীনেশ চন্দ্র সেন।
52. ভারতচন্দ্র রায়গুণাকর কোন আমলের কবি ছিলেন?
উত্তর: অষ্টাদশ শতাব্দীতে রাজা কৃষ্ণচন্দ্রের আমলে।
53. পুঁথি সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কবি কে ছিলেন?
উত্তর: সৈয়দ হামজা।
বাংলা সাহিত্যের চূড়ান্ত সাজেশন বাংলা সাহিত্যের চূড়ান্ত সাজেশন