🔥 আমাদের সর্ট সাজেশন ও উত্তর পেতে +8801670-805850 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 🔥
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস 2026
অনার্স প্রথম বর্ষ
বিষয় কোড:- 211501
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বাঙালি জাতির আত্মত্যাগ, সংগ্রাম ও আত্মপরিচয়ের এক গৌরবময় অধ্যায়।
১. বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি?
উত্তর: অস্ট্রিক নরগোষ্ঠীর।
২. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা পরিবার থেকে?
উত্তর: ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবার থেকে।
৩. বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কী?
উত্তর: চর্যাপদ।
৪. কোন প্রাচীন গ্রন্থে ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়?
উত্তর: ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে।
৫.পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে?
উত্তর: চাঁদপুরে।
৬. বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে?
উত্তর: কর্কটক্রান্তি রেখা।
৭. পূর্ববাংলার গভর্নর কে ছিলেন?
উত্তর: স্যার ফ্রেডারিক চালমার্স বোর্ন।
৮. অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
৯. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
১০. ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ কে উত্থাপন করেন এবং কবে?
উত্তর: শেরে বাংলা এ. কে. ফজলুল হক, ২৩ মার্চ ১৯৪০ সালে।
১১. অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন?
উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
১২. আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২৩ জুন ১৯৪৯ সালে।
১৩. আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
১৪. আওয়ামী মুসলিম লীগের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন?
উত্তর: শামসুল হক।
১৫. ‘তমদ্দুন মজলিশ’ কার নেতৃত্বে গঠিত হয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে।
১৬. যুক্তফ্রন্টে কয়টি রাজনৈতিক দল ছিল?
উত্তর: ৪টি—আওয়ামী মুসলিম লীগ, কৃষক প্রজা পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী পার্টি।
১৭. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা কর্মসূচি ঘোষণা করে?
উত্তর: ২১ দফা।
১৮. ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কী ছিল?
উত্তর: নৌকা।
১৯. ঐতিহাসিক ছয় দফা কোথায় ও কবে ঘোষণা করা হয়?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে লাহোরে।
২০. ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
।
২১. আগরতলা ষড়যন্ত্র মামলায় কয়জনকে আসামি করা হয়েছিল?
উত্তর: ৩৫ জন।
২২. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহিদ দু’জনের নাম লেখ।
উত্তর: আসাদ ও ড. শামসুজ্জোহা।
২৩. মৌলিক গণতন্ত্রে কয়জনের ভোটাধিকার ছিল?
উত্তর: ৮০ হাজার।
২৪. LFO-এর পূর্ণরূপ কী?
উত্তর: Legal Framework Order।
২৫. PODO-এর পূর্ণরূপ কী?
উত্তর: Public Officers Disqualification Order।
২৬. ২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম কী?
উত্তর: অপারেশন সার্চলাইট।
২৭. কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয়?
উত্তর: ২৫ মার্চ।
২৮. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয়?
উত্তর: ২ মার্চ ১৯৭১ সালে।
২৯. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?
উত্তর: আ. স. ম. আবদুর রব।
৩০. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
উত্তর: ১১টি সেক্টরে।
৩১. মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
উত্তর: ২ নম্বর সেক্টর।
৩২. মুজিবনগর সরকার কবে ও কোথায় গঠিত হয়?
উত্তর: ১৭ এপ্রিল ১৯৭১ সালে, মেহেরপুরের বৈদ্যনাথতলায়।
৩৩. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: তাজউদ্দিন আহমেদ।
৩৪. ১৯৭১ সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩৫. মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
উত্তর: আব্দুল মান্নান।
৩৬. ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উত্তর: ৬ ডিসেম্বর ১৯৭১ সালে।
৩৭. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
উত্তর: ভারত।
৩৮. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী মুসলিম দেশ কোনটি?
উত্তর: সেনেগাল।
৩৯. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী?
উত্তর: বীরশ্রেষ্ঠ।
৪০. মুক্তিযুদ্ধে কয়জন বীরশ্রেষ্ঠ খেতাব লাভ করেন?
উত্তর: ৭ জন।
৪১. বঙ্গবন্ধু কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
উত্তর: ১০ জানুয়ারি ১৯৭২ সালে।
৪২. বঙ্গবন্ধু সপরিবারে কবে নিহত হন?
উত্তর: ১৫ আগস্ট ১৯৭৫ সালে।
৪৩. বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?
উত্তর: ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
৪৪. বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
৪৫. বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর: ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে।
৪৬. বঙ্গবন্ধু কবে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন?
উত্তর: ১৯৭৪ সালে।
৪৭. ‘বাকশাল’-এর পূর্ণরূপ কী?
উত্তর: বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস , স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস