সমাজবিজ্ঞান পরিচিতি ক সাজেশন | “ক বিভাগ”

আমাদের সর্ট সাজেশন পেতে +8801670-805850 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 🔥

সমাজবিজ্ঞান পরিচিতি

জাতীয় বিশ্ববিদ্যালয়
বিষয় কোড: 212009

 

সমাজবিজ্ঞান পরিচিতি

 

[অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এই সমাজবিজ্ঞান পরিচিতি ক সাজেশন পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে]

[বি.দ্র “ক বিভাগ” সর্ট সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো দেওয়া হয়েছে.. “ক বিভাগ” থেকে কখনো হুবহু কমন আসে না , তাই প্রত্যেক অধ্যায়ের “ক বিভাগের” প্রশ্ন গুলো পড়ে যাবেন]

ক বিভাগ

 

1. “কে সমাজবিজ্ঞানকে সামাজিক ঘটনাবলীর অধ্যয়নের বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন?”
উত্তর: এফ. এইচ. গিভিংস।

2. অগাস্ট কোঁৎ সর্বপ্রথম কত সালে “Sociology” শব্দটি ব্যবহার করেন?
উত্তর: ১৮৩৯ সালে।

3. “The Principles of Sociology” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: হার্বার্ট স্পেন্সার।

4. ‘সৃষ্টবাদ’ প্রত্যয়টি কার?
উত্তর: অগাস্ট কোঁৎ।

5. সংস্কৃতির ‘অসম অগ্রগতি’ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ডব্লিউ. এফ. অগবার্ন।

6. WAD-এর পূর্ণরূপ কী?
উত্তর: Women and Development।

7. ‘বিশ্ব পরিবেশ দিবস’ কত তারিখে উদযাপন করা হয়?
উত্তর: ৫ জুন।

8. ‘Urbanism’ প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: লুইস ওয়ার্থ।

9. মার্কসের ধারণায় সমাজ বিবর্তনের স্তর কয়টি?
উত্তর: ৬টি।

10. দুর্যোগ কী?
উত্তর: প্রকৃতি বা মানুষের সৃষ্ট এমন ঘটনা যা সমাজজীবনকে ব্যাহত করে এবং ব্যাপক ক্ষতি ঘটায়, যার মোকাবেলায় বিশেষ ব্যবস্থা প্রয়োজন।

11. বিচ্যুত আচরণ কী?
উত্তর: সামাজিক মূল্যবোধের পরিপন্থি আচরণ।

12. HIV কোন রোগের সৃষ্টি করে?
উত্তর: AIDS।

13. সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান” — এই সংজ্ঞাটি কার দেওয়া?
উত্তর: এমিল ডুর্খেইম।

14. সমাজবিজ্ঞানের জনক কে?
উত্তর: অগাস্ট কোঁৎ।

15. হার্বার্ট স্পেন্সার সামাজিক বিবর্তনের ধারায় কয় ধরনের সমাজের কথা বলেছেন?
উত্তর: চার ধরনের।

16. ‘Das Capital’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: কার্ল মার্কস।

17. GAD-এর পূর্ণরূপ কী?
উত্তর: Gender and Development।

18. বাংলাদেশে মুসলিম নারী জাগরণের পথিকৃত কে?
উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

19. দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি?
উত্তর: দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতিকে সাধারণত তিন ধাপে ভাগ করা হয়— দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালীন সময়ে এবং দুর্যোগের পরবর্তী পর্যায়ে।

20. ‘বিভিন্নমুখী মেলামেশা তত্ত্ব’ কে প্রদান করেন?
উত্তর: ই. এইচ. সাদারল্যান্ড।

21. মেগাসিটি কী?
উত্তর: জনসংখ্যা ১ কোটি বা তার বেশি বিশিষ্ট মেট্রোপলিটন এলাকা।

22. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে উদযাপন করা হয়?
উত্তর: ৭ এপ্রিল।

23. হেপাটাইটিস ‘বি’ কিভাবে ছড়ায়?
উত্তর: রক্তের মাধ্যমে।

24. “সমাজবিজ্ঞানকে এমন একটি বিজ্ঞান বলা হয়, যা মূল্যবোধের প্রভাবমুক্ত” — এই বক্তব্য কার?
উত্তর: ম্যাক্স ওয়েবার।

25. ‘সাংস্কৃতিক ব্যবধান’ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ডব্লিউ. এফ. অগবার্ন।

26. ‘The Suicide’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: এমিল ডুর্খেইম।

27. পুঁজিবাদী সমাজের প্রধান দুটি শ্রেণির নাম কী?
উত্তর: বুর্জোয়া ও প্রলেতারিয়েত।

28. প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও।
উত্তর: আইন।

29. লেবেলিং তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: হাওয়ার্ড বেকার।

30. বিচ্যুতি কী?
উত্তর: গোষ্ঠী বা সমাজের মূল্যবোধ ভঙ্গকারী আচরণ।

31. সামাজিক অসমতার প্রধান কারণ কী?
উত্তর: অর্থনৈতিক বৈষম্য।

32. উদ্যান চাষ কী?
উত্তর: বাড়ির আশেপাশে দা, কুড়াল, কোদাল ইত্যাদি দিয়ে মাটি খুঁড়ে বীজ বপন করে চাষ করা।

33. AIDS-এর জন্য দায়ী ভাইরাস কোনটি?
উত্তর: HIV।

34. “The Positive Philosophy” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: অগাস্ট কোঁৎ।

35. “আমরা মানুষ হিসাবে কি, সে হলো আমাদের সংস্কৃতি” — উক্তিটি কার?
উত্তর: আর. এম. ম্যাকাইভার।

36. একটি অবস্তুগত সংস্কৃতির উদাহরণ দাও।
উত্তর: সাহিত্য।

37. অণু পরিবার কী?
উত্তর: স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের নিয়ে গঠিত পরিবার।

38. জেন্ডার বৈষম্য কী?
উত্তর: লিঙ্গের কারণে নারী-পুরুষের মধ্যে বিদ্যমান বৈষম্য।

39. ‘আন্তর্জাতিক নারী দিবস’ কত তারিখে পালন করা হয়?
উত্তর: ৮ মার্চ।

40. সাইবার অপরাধ কী?
উত্তর: তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড।

41. AIDS-এর পূর্ণরূপ কী?
উত্তর: Acquired Immuno Deficiency Syndrome।

42. ‘The Elementary Forms of Religious Life’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: এমিল ডুর্খেইম।

43. ‘সংস্কৃতি হলো উপরিকাঠামো’ — উক্তিটি কার?
উত্তর: কার্ল মার্কস।

44. পটুয়াখালীতে বসবাসকারী কোন আদিবাসী জনগোষ্ঠী আছে?
উত্তর: রাখাইন।

45. জলবায়ু পরিবর্তন কী?
উত্তর: গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়া।

46. দুর্যোগ কত প্রকার?
উত্তর: দুই প্রকার — প্রাকৃতিক ও কৃত্রিম/মানুষ সৃষ্ট।

47. আদিম সমাজ কী?
উত্তর: অক্ষরজ্ঞানহীন প্রাচীন সমাজ।

48. জেন্ডার বলতে কী বোঝায়?
উত্তর: নারী-পুরুষের সামাজিক বিভাজন।

49. HIV-এর পূর্ণরূপ কী?
উত্তর: Human Immuno Deficiency Virus।

 

লোক প্রশাসন পরিচিতি সর্ট সাজেশন | “ক বিভাগ”

 

সমাজবিজ্ঞান পরিচিতি ক সাজেশন, সমাজবিজ্ঞান পরিচিতি ক সাজেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *